=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টালা প্রত্যয়ের প্যান্ডেলে ঢুকতে লাগছে ২১৪ টাকা! তুঙ্গে বিতর্ক, ক্ষোভ প্রকাশ দর্শনার্থীদের

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের শিরোনামে উঠে এসেছে টালা প্রত্যয় (Tala Prattoy)। দুর্গাপুজোর (Durga Puja 2026) প্যান্ডেল হপিং করতে গিয়ে চক্ষু চড়কগাছ সকলের, অভিযোগ, গেটের মুখে টাকা দিলেই নাকি দেখা যাবে টালা প্রত্যয়ের ঠাকুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। আজ তৃতীয়া, মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়েছে ঠাকুর দেখার হিড়িক। পুজো প্যান্ডেলে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। কিন্তু ঠাকুর দেখতে গিয়ে টালা প্রত্যয়ে (Tala Prattoy Durga Puja Controversy) এমন ঘটনার সম্মুখীন হওয়ায় ক্ষুব্ধ অনেকেই।

টাকা দিয়ে দেখতে হচ্ছে ঠাকুর!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, মহালয়ার পর থেকে একেকটি প্যান্ডেলে পুজো উদ্বোধন হওয়ায় অনেক দর্শনার্থী আগে আগেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন। ভিড় জমেছে টালা প্রত্যয়ে, কিন্তু সেখানে দেখা গেল অন্য সমস্যা। জানা গিয়েছে সেখানকার প্যান্ডেলে ঢুকতে নাকি ২১৪ টাকা দিতে হচ্ছে। ওই ক্লাবের কয়েকজন উদ্যোক্তা নাকি জানিয়েছেন চতুর্থীর আগে যদি কেউ যায় তাহলে সেই টাকা নেওয়া হবে। শুধু প্রবেশের জন্য এবং ভিতরের সাউন্ড সিস্টেম শোনার জন্য টাকা নেওয়া হচ্ছে। আর এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই স্বাভাবিকভাবেই চূড়ান্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ।

এলাকার বাসিন্দাদের জন্য থাকছে ফ্রি এন্ট্রি

জানা গিয়েছে, টাকা নেওয়ার প্রসঙ্গে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেশ কিছু স্পনসর ও বিজ্ঞাপনদাতা বিভিন্ন চাপে বা আইনি জটিলতার আশঙ্কায় শেষ মুহূর্তে সহায়তা প্রত্যাহার করে নিয়েছেন। তাই পুজোর বিপুল আয়োজন ও খরচ সামলানোর জন্য পুজোয় ৩ দিনের প্রিভিউ শো-র জন্য ১০০ টাকা করে এন্ট্রি ফি ধার্য করা হয়েছে। এই সাময়িক টিকিটের ব্যবস্থা করা হয়েছে আজ অর্থাৎ তৃতীয়া পর্যন্ত। তবে এলাকার বাসিন্দাদের জন্য ফ্রি এন্ট্রির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দর্শনার্থীরা অনলাইন বা ভেন্যুতে থাকা কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে বলা হয়েছে।

আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে টাকা লোপাট! বিজেপি নেত্রীর বিরুদ্ধে কোলাঘাট থানায় প্রতিবন্ধী মহিলা

টালা প্রত্যয়ের প্রতিমা দর্শনের এই অভিযোগ নতুন নয়, এর আগেও টালা প্রত্যয়ে ঠাকুর দেখা নিয়ে টাকা তোলার অভিযোগ উঠে এসেছিল। প্যান্ডেলে প্রবেশের টিকিটের দাম ১,৭৫০ টাকা থেকে শুরু হয়েছিল। যদিও সেই সময় উদ্যোক্তারা জানিয়েছিল যে, ইউনেসকো, ব্রিটিশ কাউন্সিল এবং মাস আর্টের প্রদর্শনী থাকে। ওরাই একটা প্রি-পুজো ভিজিট করাচ্ছে। অনেকেই বাইরে থেকে আসছেন। আর যাঁরা আসছেন তাঁরা সুবিধা মতো পাস কিনেছেন। এর সঙ্গে মেইনস্ট্রিম দুর্গাপুজোর কোনও সম্পর্ক নেই।” এবারেও সেই একই ঝামেলা পোহাতে হচ্ছে সকলকে।

Leave a Comment