বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই একটু একটু করে বদলাচ্ছে শিক্ষা ব্যবস্থার হাল। আসলে রাজ্যের সার্বিক উন্নতিই বর্তমান ডবল ইঞ্জিন সরকারের প্রধান লক্ষ্য। তাই তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে কোমর বেঁধে কাজ করছে সমস্ত দপ্তর। ঠিক সেই আবহে এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে (WBBSE President) হয়ে গেল বড়সড় রদবদল। পর্ষদের নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হল অধ্যাপক লালু দাসকে। জানা যাচ্ছে, নিজের কর্মস্থলে দক্ষতার সাথে কাজ করার পুরস্কার হিসেবেই তাঁকে এই দায়িত্বে নিয়োগ করা হল।