=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার সঞ্জুকে বাদ নিয়ে নামানো হতে পারে বৈভবকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে খানিকটা উপেক্ষিত বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। না, স্কোয়াড থেকে পুরোপুরি বাদ না পড়লেও এশিয়ান গেমস বাদ দিয়ে আফগানিস্তান সিরিজ থেকে শুরু করে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামা হয়নি বৈভবের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচের একটিতেও দেখা যায়নি তাঁকে। বরং ওপেনিং করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা। তবে এবার শোনা যাচ্ছে, আজ অর্থাৎ 14 অক্টোবর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে সমস্ত অপেক্ষা কাটিয়ে ভারতের হয়ে মাঠে নেমে পড়তে পারেন বৈভব।

যে কারণে বৈভব ভারতের একাদশে সুযোগ পেতে পারেন

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতাতে বড় অবদান রেখেছিলেন সঞ্জু স্যামসন। এই আসরেই ভারতীয় তারকার গুরুত্ব বুঝেছিল টিম ম্যানেজমেন্ট। তবে এরপর থেকে সঞ্জুর ফর্ম খারাপ হতে শুরু করে। যদিও সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে 82 রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় তারকা। তবে বাকি ম্যাচগুলিতে ডাহা ফেল করেছেন সঞ্জু। হয়তো সে কারণেই এবার ভারতীয় তারকাকে বেঞ্চে বসিয়ে কিশোর প্রতিভা বৈভবকে সুযোগ দিতে পারে নির্বাচন কমিটি।

কয়েকটি সূত্র মারফত যা খবর, বিগত দিনগুলিতে সঞ্জু সেভাবে ছন্দে না থাকা সত্ত্বেও তাঁকে সুযোগ দিয়ে বৈভবকে বসিয়ে রাখায় টিম ইন্ডিয়ার অন্দরেই চলেছিল আলোচনা। বৈভবকে দিনের পর দিন বসিয়ে রাখার ঘটনায় নাকি অস্বস্তি প্রকাশ করেছিলেন জাতীয় দলের নির্বাচন কমিটির কয়েকজনও! তাছাড়াও ক্রিকেট ভক্তরা বারবার বৈভবকে একাদশে ফেরানোর দাবি জানিয়ে আসছিলেন। সে কারণেই হয়তো আজকের ম্যাচে দেখা যেতে পারে সূর্যবংশীকে।

আরও পড়ুন: ডিএ মামলার তারিখ পরিবর্তন করল সুপ্রিম কোর্ট, কবে হবে শুনানি?

উল্লেখ্য, গত 6 অক্টোবর থেকে শুরু হওয়া ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। কাজেই আজকের ম্যাচ ক্যারিবিয়ানরা আপ্রাণ চেষ্টা করবে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর। তবে টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়ে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সিরিজ জয়।

Leave a Comment