=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাওড়া থেকে আরেকটি রুটে শুরু WBTC-র AC বাস পরিষেবা, জানুন বিস্তারিত

সহেলি মিত্র, কলকাতা; বড় সুখবর রইল বাস যাত্রীদের জন্য। সকলের দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হতে চলেছে। আজ বৃহস্পতিবার থেকে চালু হতে চলেছে গঙ্গাজোয়ারা থেকে হাওড়া ময়দান (Gangajoara Howrah Bus) অবধি এসি বাস পরিষেবা। তাও আবার সরকারি WBTC-র অর্থাৎ সরকারি বাস। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি অবধি প্রকাশ্যে এসেছে যা দেখে খুশি হয়েছেন বহু মানুষ। সবথেকে বড় কথা, পুজোর সময়ে নতুন এসি বাস রুট চালু হওয়ায় অনেকের সুবিধা হবে বলে দাবি করা হচ্ছে। চলুন বাসটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

গঙ্গাজোয়ার থেকে হাওড়া ময়দান অবধি চলবে এসি বাস পরিষেবা

এক রিপোর্ট অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের (WBTC) উদ্যোগে আজ ১৫ই অক্টোবর ২০২৬ থেকে শুরু হচ্ছে নতুন AC-60 বাস পরিষেবা। রুট সম্পর্কে বললে, বাসটি গঙ্গাজোয়ারা থেকে ভায়া জলপথ, বামনঘাটা/বানতলা বাজার, সায়েন্স সিটি, বেলেঘাটা বিল্ডিং মোড়, রাসবাড়ি বাজার, শিয়ালদহ, মৌলালী, এসপ্ল্যানেড, হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান ঢুকবে।

বাসের ভাড়া ও সময়সূচী কী?

এবার আসা যাক বাসটির ভাড়া এবং সময়সূচী সম্পর্কে। জানা গিয়েছে, বাসটির সর্বনিম্ন ভাড়া শুরু হচ্ছে ২০ টাকা থেকে এবং সর্বোচ্চ ভাড়া হবে ৪৫ টাকা। বাসের সময়সূচী সম্পর্কে বললে, এটি গঙ্গাজোয়ারা থেকে সকাল ৭টা, ৮টা এবং ৯টা নাগাদ ছাড়বে।

আরও পড়ুনঃ ভিক্ষায় জমানো ১৭ লক্ষ টাকা দান করলেন মন্দিরে, নজিরবিহীন জনসেবা ভিক্ষুকের

এরপর হাওড়া ময়দান থেকে বিকেল ৫:৩০ মিনিটে, ৬টা এবং ৬:৩০ মিনিটে ছাড়বে। একদম বিনামূল্যে বাসে ভ্রমণ করতে পারবেন মহিলা যাত্রীরা। বর্তমানে গঙ্গাজোয়ারা মোড় থেকে হাওড়া ময়দান রুটে সরাসরি যাতায়াত করার জন্য RT-60 বাস পরিষেবাটি উপলব্ধ রয়েছে। তবে এসি বাস ছিল না। অবশেষে সরকারের তরফে যাত্রীদের উদ্দেশ্যে সেই ব্যবস্থাও করে দেওয়া হল।

Leave a Comment