=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষা বিদায় নিলেও ষষ্ঠীতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে গোটা দেশ থেকে বিদায় নিল বর্ষা। তবে বর্ষা বিদায় নিলেও আজ ষষ্ঠীর দিন কলকাতা সহ উপকূল লাগোয়া জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আপনারও কি আজ প্যান্ডেল হপিং-এর প্ল্যান রয়েছে? তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির জন্য ষষ্ঠীতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) প্রসঙ্গে। পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১৮ অক্টোবর দার্জিলিং ও কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে।

আগামীকালের আবহাওয়া

শনিবার অর্থাৎ সপ্তমীর আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বর্ষণের ভ্রূকুটি রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের আবহাওয়ায় পরিবর্তন অব্যাহত রয়েছে। দিল্লি-এনসিআর-এ বিক্ষিপ্ত বৃষ্টির পর, ১৫ই অক্টোবরও অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment