=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাশিয়ার তেল কিনলেও ভারতের উপর ১০০% শুল্ক চাপাবে না আমেরিকা, নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া (Russia) থেকে তেল কিনলেও এখনই ভারতের উপর 100 শতাংশ শুল্ক চাপাবে না আমেরিকা (America)। সেই মর্মে, নিজের সিদ্ধান্ত বদলে নয়া নির্দেশিকা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের ফলে ভারতের রপ্তানি বাণিজ্যের উপর থেকে চাপ সৃষ্টির আশঙ্কা আপাতত কমলো। যদিও বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, আপাতত নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটলেও ভবিষ্যতে 100 শতাংশ শুল্ক কার্যকর করলেও করতে পারেন ট্রাম্প।

বিশেষ আইন এনেছিলেন ট্রাম্প

সম্প্রতি ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানো রাশিয়াকে আর্থিক দিক থেকে দুর্বল করতে লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট, 2026 আইনে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিশেষ আইনের অধীনে রাশিয়া থেকে তেল সহ অন্যান্য জ্বালানি কেনা দেশগুলির উপর 100 শতাংশ শুল্ক আরোপ করাই ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্য। ভারত, চিনের মতো একাধিক দেশ যেহেতু রাশিয়া থেকে তেল কেনে, ফলে তাদের উপর বড় ধরনের শুল্ক আরোপের আশঙ্কা ছিল। তবে আপাতত সেই চিন্তা দূর হয়েছে।

গতকাল অর্থাৎ শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষ আইনের অধীনে বেশ কিছু দেশের উপর শুল্ক আরোপ সহ একাধিক বিধি নিষেধ আরোপ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা এখনই কার্যকর হচ্ছে না। আপাতত এই শাস্তি থেকে ছাড় দেওয়া হচ্ছে দেশগুলিকে। আমেরিকার জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান ট্রাম্প। তবে ভবিষ্যতে প্রয়োজনে এই আইন কার্যকর করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নিমতলা শ্মশানে তোলাবাজির অভিযোগ! পার্কিংয়ের নামে নেওয়া হচ্ছে ১০০ টাকা, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, আগামী নভেম্বর মাসে আমেরিকায় রয়েছে মধ্যবর্তী নির্বাচন। তার আগে মার্কিন জনগণের মন জিততে চাইছেন ট্রাম্প। এজন্য ইতিমধ্যেই নিজেও রাশিয়ার সাথে বিশেষ চুক্তি করে তেল কিনতে চলেছেন। আসলে এই মুহূর্তে গোটা বিশ্ব বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। যার প্রভাব পড়েছে আমেরিকার মানুষের জীবন যাপনেও। তাই নির্বাচনের আগে বর্তমান পরিস্থিতি সামাল দিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। ভারত সহ অন্যান্য দেশগুলির উপর 100 শতাংশ শুল্ক না চাপানোর সিদ্ধান্তটিও সেগুলির একটি বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Comment