=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্যের মন্ত্রী হয়েও নিজের হাতেই ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার, নজর কাড়লেন কলিতা মাজি

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পালনের মাঝেও ভুলে যাননি সংসার ধর্ম পালন, তাই তো মহাষষ্ঠীর দিন বাড়ি ফিরেই ঘর পরিষ্কারের কাজে হাত লাগালেন রাজ্যের প্রতিমন্ত্রী কলিতা মাজি (Kalita Majhi)। দুর্গাপুজোর আনন্দে রাজ্য জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। প্রত্যেকের ঘরে ঘরেই মা দুর্গার (Durga Puja 2026) আগমনের তোড়জোড় চলছে। আর তাই এবার নিজের সংসারও গুছিয়ে নিতে মহাষষ্ঠীর দিনেই বাড়ি ফিরে ঘর থেকে রাস্তা পরিষ্কারে হাত দিলেন মন্ত্রী।

দায়িত্বের মাঝেই সংসার ধর্ম পালন মন্ত্রীর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল শুক্রবার মহাষষ্ঠীর দিন পূর্ব বর্ধমানের গুসকরা কেন্দ্রে নিজের মাটির বাড়িতে ফেরেন রাজ্যের প্রতি মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাজি। সরকারি গাড়িতে করে সকাল সকাল নিজের বাড়িতে ফিরে গ্রামের সকলের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তারপরেই উঠোন, ঘর ও সামনের রাস্তা নিজের হাতেই ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করেন কলিতা মাজি। এছাড়াও পায়ে আলতা পরা থেকে শুরু করে মা দুর্গার আগমনে দরজার কোণে কোণে সিঁদুর লাগাতেও দেখা যায় তাঁকে। গ্রামবাংলায় যেমন দুর্গাপুজোকে কেন্দ্র করে নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাঁরই সেই রূপ এবার দেখা গেল মন্ত্রীর বাড়িতে।

ভাইরাল সেই মুহূর্ত

আসলে দুর্গাপুজো মানেই বাঙালিদের বাড়িতে নতুন করে ঘর সাজানো, বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করা এবং শুভ মুহূর্তকে স্বাগত জানানোর প্রস্তুতি চলে। তাই সেই প্রস্তুতি থেকে নিজেকে আলাদা রাখতে পারলেন না মন্ত্রী কলিতা মাঝি। তাইতো রাজ্যের শত দায়িত্ব সামলে মা দুর্গার মতো নিজের সংসার ধর্ম পালন করতে দেখা গিয়েছে তাঁকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি ভিডিও। আর সেই দেখে নেটিজেনদের তরফে নানা ইতিবাচক মন্তব্য উঠে আসে।

আরও পড়ুন: নিমতলা শ্মশানে তোলাবাজির অভিযোগ! পার্কিংয়ের নামে নেওয়া হচ্ছে ১০০ টাকা, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন কলিতা মাজি। কিন্তু সেবার জয় লাভ করেননি তিনি । তবে তাঁর প্রতি ভরসা হারাননি বিজেপির শীর্ষ নেতারা। তাইতো ২৬ এর বিধানসভা নির্বাচনেও গুসকরা শহরের বাসিন্দা এবং পেশায় পরিচারিকা কলিতা মাজিকেই ফের আউশগ্রাম আসনে প্রার্থী করেছিল বিজেপি। আর এবার মিলেছে ভরপুর সাফল্য। প্রায় সাড়ে বারো হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির কলিতা।

Leave a Comment