=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দল থেকে বিচ্ছিন্ন হার্দিক, টিম ইন্ডিয়ার অধিনায়ক হলেন দাদা ক্রুনাল পান্ডিয়া

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে বড় রদবদল। হংকং সিক্স 2026 এর আগেই ঘোষণা করা হয়েছিল ভারতীয় দল (Team India)। সেই দলের অধিনায়ক করা হয় অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমারকে। তবে এই ভারতীয় তারকা নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে রয়েছেন। যার ফলে হংকং সিক্সে অংশ নিতে পারবেন না তিনি। তাই ভুবনেশ্বর কুমারের বদলে টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হল হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুনাল পান্ডিয়াকে (Krunal Pandya)।

টিম ইন্ডিয়ার অধিনায়ক হলেন ক্রুনাল

সম্প্রতি হংকং সিক্সের ভারতীয় দল প্রকাশ্যে আসতেই অবাক হয়ে গিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। কারণ, সেই দলে জায়গা দেওয়া হয়েছিল অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমার এবং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ফলে তাঁর হংকং সিক্স এ খেলা হচ্ছে না। ঠিক সে কারণেই এই আসরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ক্রুনাল।

বলাই বাহুল্য, আগামী 22 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। যা চলবে 30 অক্টোবর পর্যন্ত। সেই আসরের জন্য ভারতীয় দলে নির্বাচিত হওয়ার পরেই নিশ্চিত হয়ে গিয়েছে যে ভুবনেশ্বর কুমার হংকং সিক্স এ খেলবেন না। এদিকে ইতিমধ্যেই হংকং ক্রিকেট আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক হচ্ছেন ক্রুনাল।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: ১৪ বলে হাফসেঞ্চুরি, তাও বৈভবের রেকর্ড ভাঙতে পারলেন না ফ্রেজার ম্যাকগার্ক

বিবৃতি জারি করে ভারতীয় ক্রিকেটার ক্রুনাল নিজেও জানিয়েছেন, “হংকংয়ের মানুষদের জন্য আমার শুভেচ্ছা। আমি ক্রুনাল পান্ডিয়া, টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন দিনের এই টুর্নামেন্টে বারোটি দল একটি ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা এই ট্রফি জিততে আসছি। ম্যাচগুলো হবে ছয় ওভারের। আসুন আমাদের খেলা দেখুন।” সব মিলিয়ে বলাই যায়, ভারতের মূল সিনিয়র দলে জায়গা না হলেও হংকং সিক্স এ খেলতে যাওয়া টিম ইন্ডিয়ার অধিনায়কের আসন পেলেন ক্রুনাল। উল্লেখ্য, দাদা জাতীয় দলকে নেতৃত্ব দেবেন, এদিকে দীর্ঘদিন টিম ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন ভাই হার্দিক পান্ডিয়া।

Leave a Comment