=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘নতুন সরকার তো কী? আন্দোলনে নামব’ সন্দীপ ঘোষ জামিন পেতেই জানালেন অভয়ার বাবা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হয়েছে তৃণমূল জামানা। নতুন সরকার রাজ্য শাসন করছে বহুদিন হল। এরই মাঝে আর জি কর মেডিকেল (RG Kar Case) কলেজের দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। গতকাল অর্থাৎ শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারকেরা। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, স্বাভাবিকের তুলনায় অনেক ধীর গতিতে চলছে তদন্ত। আর এই ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন অভয়ার বাবা শেখর দেবনাথ। শুধু তাই নয়, নতুন করে ফের মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি।

ফের আন্দোলনের নামার হুঁশিয়ারি অভয়ার বাবার

তৃণমূল জামানায় যে দুর্নীতি হয়েছে তা এখন সর্বসমক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন আর জি কর মেডিকেল কলেজে দুর্নীতির খবর সামনে এসেছিল। প্রভাব খাটিয়ে বেআইনি কাজের অভিযোগ উঠেছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে বেশ কয়েকবার মেয়ের মৃত্যুর পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে বলেই দাবি করেছিলেন পানিহাটির বর্তমান বিধায়িকা রত্না দেবনাথ।

এখানেই শেষ নয়, শুরুর দিকে বারবার এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলতে শোনা গিয়েছিল অভয়ার বাবা, মাকে। সেই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবার সুপ্রিম কোর্টে জামিন পেয়ে যেতেই ক্ষোভে ফুঁসে উঠলেন অভয়ার বাবা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন সরকার আছে তাতে সমস্যা নেই। বিচারের প্রশ্নে যা প্রয়োজন হয় সেটাই করবেন।

আরও পড়ুন: দল থেকে বিচ্ছিন্ন হার্দিক, টিম ইন্ডিয়ার অধিনায়ক হলেন দাদা ক্রুনাল পান্ডিয়া

শেখর বাবুর কথায়, “মেয়ের সাথে যে অন্যায় অবিচার হয়েছে তার বিচার পেতে আবারও রাস্তায় নামব। আন্দোলন করব। লড়াই করব। নতুন সরকার আছে তাতে কী হয়েছে? বিচারের জন্য যা যা প্রয়োজন সমস্তটা করব। দরকার পড়লে আবার আন্দোলনে নামব।” বর্তমানে রাজ্যের মসনদে রয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। সেই সরকারেরই বিধায়িকা অভয়ার মা। কাজেই এবার তাঁরাই যদি মেয়ের বিচারের দাবিতে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নামেন সে ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায় বর্তমান সরকারের বিরুদ্ধেই!

Leave a Comment