=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিউজিল্যান্ড সিরিজের কোনও দলেই নেই, যে কারণে কেরিয়ার শেষ হতে পারে শামির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ সুযোগটাও হাতছাড়া হল! জল্পনা বাড়লেও নিউজিল্যান্ড সিরিজের কোনও সংস্করণের দলে (Team India) জায়গা পেলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে ফের মন ভেঙেছে ভক্তদের। একটা সময় যে শামি, ভারতকে একের পর এক ম্যাচ জিতিয়ে এসেছেন সেই তিনিই বর্তমানে টিম ইন্ডিয়ায় ব্যাপক উপেক্ষিত। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজের দল থেকেও বাদ পড়তেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ভারতীয় তারকার কেরিয়ার শেষ হয়ে গেল?

কেরিয়ার শেষ শামির?

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট সিরিজের ভারতীয় স্কোয়াড। সেই তালিকায় শামির নাম না থাকা, খুব একটা অবাক করেনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের। যেখানে কিছুদিন আগেই টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন হয়েছে অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমারের, সেই পর্বে টিম ইন্ডিয়ায় ফেরা হচ্ছে না শামির, বিষয়টা বেশ খানিকটা বেদনাদায়ক।

শেষবারের মতো জল্পনা বাড়লেও নিউজিল্যান্ড সিরিজের দল থেকেও শামি বাদ পড়ায় অনেকেই মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষই হয়ে গেল তাঁর। বোধহয় আর কখনই টিম ইন্ডিয়ায় ফেরা হবে না শামির। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, মূলত ভারতীয় দলে তরুণ প্লেয়ারদের সুযোগ দিতেই শামির দিক থেকে মুখ ফিরিয়ে রাখছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: রাশিয়ার তেল কিনলেও ভারতের উপর ১০০% শুল্ক চাপাবে না আমেরিকা, নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বোর্ডের একটি সূত্র বলছে, এই মুহূর্ত টিম ইন্ডিয়ার পেস বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে BCCI। ঠিক সে কারণেই 36 বছরের শামিকে না ফিরিয়ে তরুণ বোলার গুরনুর ব্রার, আকিব নবী, অংশুল কাম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণাদের নিউজিল্যান্ড সিরিজের দলে নির্বাচন করা হয়েছে। কাজেই বর্তমান সময়ে দাঁড়িয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারলেও তরুণদের ভিড়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোধহয় ফেরা হবে না শামির, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরাই।

Leave a Comment