=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাসিক ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবেন?

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সাধারণ মানুষের জন্য আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকার পরিবর্তন হতেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তিনি। এদিন দুর্গাপুজোর উদ্বোধনের অনুষ্ঠানে দাঁড়িয়ে আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি চাকরির লক্ষ্যমাত্রা নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন তিনি। তবে মাসিক এই অর্থ সহায়তা কারা পাবেন?

মাসিক ১২ থেকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা

এদিন নন্দীগ্রামে দুর্গাপুজো উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই রাজ্যবাসীর উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেছেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে সমস্ত পরিবার আর্থিকভাবে দুর্বল এবং সাহায্যের প্রয়োজন রয়েছে, তাঁদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই পরিবারগুলোর জন্য প্রতি মাসে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। যদিও কারা এই সুবিধা পাবেন তা স্পষ্ট জানাননি তিনি।

শনিবার রাজনৈতিক জীবনের সঙ্গে নন্দীগ্রামের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দক্ষিণ কলকাতার ভবানীপুরের মানুষ যতদিন তাঁকে চাইবেন ততদিন তিনি সেখানকার বিধায়ক হিসেবেই প্রতিনিধিত্ব করবেন। এর পাশাপাশি যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিষয়ে বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। তবে মাসিক এই অর্থ সহায়তার ঘোষণা সামনে আসতেই রাজ্যের সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কিন্তু কবে থেকে কার্যকর হবে বা কারা এই সহায়তা পাবেন সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

আরও পড়ুন: ‘নতুন সরকার তো কী? আন্দোলনে নামব’ সন্দীপ ঘোষ জামিন পেতেই জানালেন অভয়ার বাবা

চাকরির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতেই পরীক্ষার মাধ্যমে ১ লক্ষ শিক্ষিত যুবক-যুবতীর চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি ২০২১ এবং ২০২৬ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এই দুই নির্বাচনের সময় নন্দীগ্রামের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তিনি যেতে পারেননি। তবে এখন সেই এলাকাগুলিতে তিনি জনসংযোগ করছেন।

Leave a Comment