=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘সরকার মন্দিরের সম্পত্তির মালিক নয়’ বিজয় গভর্মেন্টকে ঝটকা দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেলো বিজয় থালাপতির (Vijay Thalapathi) সরকার! তামিলনাড়ুর এক মন্দিরের সম্পত্তি সংক্রান্ত মামলায় মাদ্রাজ হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে বড় রায় দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি পি.এস. নরসিংহ এবং অলোক আরাধের ডিভিশন বেঞ্চ তামিলনাড়ুর সরকারকে জানিয়েছে, রাজ্য সরকার কোনও মন্দিরের সম্পত্তির মালিক নয়, বরং নিয়ন্ত্রক। সরকার কোনও ট্রাস্টির কাছ থেকে এই ধরনের সম্পত্তি উপহার হিসেবে গ্রহণ করতে পারে না।

বিজয় সরকারকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর ইরোড জেলার নাগাপালয়ম মরিয়ম্মান-পোন্নাচিয়ম্মান মন্দিরের একজন অস্থায়ী ট্রাস্টি একটি তালুক দপ্তর নির্মাণের জন্য মন্দিরের 1 একর 10 শতক জমি রাজ্য সরকারকে হস্তান্তর করেছিলেন। করা হয়েছিল দানপত্র। এ নিয়ে আগেই মাদ্রাজ হাইকোর্ট নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। তাতে একদিক থেকে সুবিধা পেয়েছে বিজয় সরকার। তবে এবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ হাইকোর্টের সিদ্ধান্ত সরাসরি উড়িয়ে দিয়ে ওই দানপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করল।

রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে, এই দানপত্র তামিলনাড়ুর হিন্দু ধর্মীয় ও দাতব্য অনুদান আইন, 1959-এর 41 নম্বর ধারা লঙ্ঘন করেছে। আসলে এই ধারা কোনও প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার জন্য জমি দান করার বিষয়টি নিষিদ্ধ করেছিল। আদালত জানিয়েছে, 1959 এর ওই আইন অনুযায়ী, রাজ্য সরকার মন্দির বা কোনও প্রতিষ্ঠানের জমির তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক, মালিক নয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজই শেষ! না শুধরালে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন ৩ ক্রিকেটার

দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজস্ব বিভাগের কোনও কর্মকর্তার মাধ্যমে মন্দিরের জমি দান হিসেবে গ্রহণ করা যায় না। জনস্বার্থে এর উদ্দেশ্য মহৎ হলেও এটি 1959 সালের আইনের সম্পূর্ণ পরিপন্থী। এদিন ওই মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারকে জমির জন্য মাসিক ভাড়ার বকেয়া অর্থ আগামী তিন মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, এদিন সিদ্ধান্ত জানিয়ে বিজয় সরকারকে ধাক্কা দেওয়ার পাশাপাশি আদালত তামিলনাড়ু সরকারকে 1 লাখ টাকা জরিমানা করেছে। এই অর্থ দিতে হবে ওই মন্দির কর্তৃপক্ষকে।

Leave a Comment