=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাঁথিতে পুজো দিয়ে বামেদের কটাক্ষ, ‘আরশোলা-ছারপোকা’ নিয়েও সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: মহাষ্টমীর সকালে কাঁথির নান্দনিক ক্লাবে দুর্গাপুজো (Durga Puja) দিতে গিয়ে রাজনৈতিক মন্তব্যে সরব মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুজো ও ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ তুলে তিনি বামপন্থীদের (Communist Party of India Marxist) নিশানা করেন। তাঁর বক্তব্য, তিনি কমিউনিস্ট বা নাস্তিক নন, বরং সনাতনী হিন্দু পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই তিনি পুজো করে আসছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

কী বললেন মুখ্যমন্ত্রী?

পুজো দেওয়ার পর কমিউনিস্টদের ধর্মাচরণ নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, কমিউনিস্টরা পুষ্পাঞ্জলি দেন না, চরণামৃত খান না কিংবা কপালে টিকা পরেন না। নিজের বয়স ৫৬ বছর উল্লেখ করে তিনি জানান, পাঁচ-ছয় বছর বয়স থেকেই পুজো করে আসছেন। ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই প্রতি বছর এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকেন বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘‘আমি কমিউনিস্ট নই, আমি নাস্তিক নই। আমি জামাতিও নই। আমি হিন্দু বাড়ির ছেলে। আমি সনাতনী। প্রত্যেক বছর পুজো করি। ৫৬ বছর ধরে এই পুজো হচ্ছে। আমি ৫০ বছর ধরে করছি। এটা সনাতন হিসেবে আমার কর্তব্য। এটা আমার আস্থার বিষয়, ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও সম্পর্ক নেই। যারা লেকচার মারছে… কমিউনিস্টেরা। তারা পুষ্পাঞ্জলি দেয় না। চরণামৃত খায় না। হাতে ডোর লাগায় না। কপালে টিকা দেয় না। এদের থেকে সাবধান থাকবেন। আরশোলা, ছারপোকা, যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে। এদের থেকে সাবধানে থাকবেন। গোটা ভারতবর্ষে এরা বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। ওদের যে কোনও ভাবে প্রতিহত করতে হবে।’’

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, ‘‘আমি সব দুর্গাপূজা কমিটিকে বলব, এই তথাকথিত কমিউনিস্টেরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে, একটা স্টলও করতে দেবেন না।’’

আরও পড়ুন: ২% বাড়ল DA ও DR, বকেয়া নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

এর পরেই ‘আরশোলা’ ও ‘ছারপোকা’ শব্দ ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি, গোটা ভারতজুড়ে অস্থিরতা তৈরির অভিযোগও তোলেন তিনি। একই সঙ্গে কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রসঙ্গেও সতর্ক থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment