=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নবমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা? আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো শেষ হতে আর দুদিন বাকি। আজ নবমী এবং আগামীকাল দশমী, ব্যস পুজো শেষ। কিন্তু এই পুজোয় পূর্বাভাস মতো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। তবে মায়ের বিদায় বেলাতেও কি বৃষ্টি হবে? আজ মঙ্গলবার সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে নিশ্চয়ই ভাবছেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কলকাতার আকাশ শুধুমাত্র আংশিক মেঘলা থাকতে পারে, বাকি কোথাও দুর্যোগের সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। রাত থেকে ভোরের দিকে হালকা শীত শীত অনুভূতি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। উত্তরবঙ্গে আছেন বা সেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে নিশ্চিন্তে যান। কারণ আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে IMD জানিয়েছে আজ থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের বিচ্ছিন্ন কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থান সহ উত্তর ভারতের সমতল ভূমিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শুধু সুদই মিলবে ৫০ লাখ! কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে এই স্কিম

আগামীকালের আবহাওয়া

বুধবারের আবহাওয়া সম্পর্কে বললে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর। তবে ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সঞ্চালন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর জেরে ২৫-২৬ অক্টোবর বৃষ্টি হবে।

Leave a Comment