=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত…” রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে তুলোধোনা বিজেপির

সৌভিক মুখার্জী, কলকাতা: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভিয়েতনাম সফর ঘিরে শুরু হল নতুন করে রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধী ইন্ডি জোটের প্রতিবাদ আর আন্দোলনের মাঝেই রাহুল গান্ধীর বিদেশ ভ্রমণ নিয়ে আক্রমণ শানাল বিজেপি। এমনকি ভারতীয় জনতা পার্টির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সেই ভিডিও ছাড়া হয়েছে যা বর্তমানে ভাইরাল।

ভিয়েতনাম যাচ্ছেন রাহুল গান্ধী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিরোধী কর্মসূচির সময় রাহুল গান্ধীর ভিয়েতনাম সফরের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই ছাড়া হয়েছে ওই ভিডিও। আর সেখানেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে, “মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে এবার কিছুদিনের জন্য ভিয়েতনাম সফরে গিয়েছেন তিনি, যাতে কেউ টের না পায়।” এদিকে এর আগে বিজেপির জাতীয় মুখপাত্র আরপি সিংও রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে সমালোচনা করেন। তাঁর দাবি, রাহুল গান্ধী বিহারে যাত্রা শেষ করার পরে দুই মাসের জন্য ছুটি কাটাতে বিদেশে চলে যান এবং তিনি ভিয়েতনামেও গিয়েছিলেন।

যদিও বিজেপির এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। হাত শিবিরের নেতা সন্দ্বীপ দীক্ষিত প্রশ্ন তুলেছেন, কেন বারবার রাহুল গান্ধীর বিদেশ ভ্রমণ নিয়েই এত আপত্তি তোলা হচ্ছে? তিনি বলেন, “রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা। তাঁর কিছু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। তিনি বিদেশ সফরে গিয়ে ইয়েল বিশ্ববিদ্যালয় বা লন্ডনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন। অথচ প্রধানমন্ত্রী যে ঐতিহ্য ভেঙে লোকসভা অধিবেশন চলাকালীন বিদেশ ভ্রমণ করেন, সেই বিষয়ে তো বিজেপি কিছু বলে না।”

আরও পড়ুন: চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে কী বলল আদালত?

উল্লেখ্য, সাম্প্রতিক গোয়া রাখোন যাত্রায় অংশ নেওয়ার পর রাহুল গান্ধীর এই কথিত বিদেশ সফরের বিষয়টি সামনে আসে। গত বেশ কয়েকদিন ধরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তুলেই দিল্লির রাজপথে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস এবং ইন্ডি জোটের নেতারা। আর এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি।

Leave a Comment