=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এক বাড়িতে বারবার ধর্ষণ হন নারীরা! সেই সৌদিই আলিঙ্গন করায় দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সৌদি আরবে (Saudi Arabia) মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দুই বাংলাদেশি নাগরিকের। তা নিয়েই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে কূটনৈতিক স্তরে। যে ঘটনায় সৌদি আরবের কাছে জবাব চেয়েছে বাংলাদেশ (Bangladesh) সরকার। সৌদি আরবের মক্কার মসজিদে অনৈতিক কাজকর্ম এবং একে অপরকে আলিঙ্গন করার অভিযোগ তুলে নজরুল ইসলাম আব্দুল বাসির ও সুইটি আক্তার নামক দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি। এদিকে সেই খবর নাকি প্রথমে জানতোই না ঢাকা। এখানেই শেষ নয়, ঢাকার তরফে অভিযোগ তোলা হচ্ছে শরিয়াহ আইনের দোহাই দিয়েই দুই বাংলাদেশিকে হত্যা করেছে রিয়াদ!

অনৈতিকভাবে দুই বাংলাদেশিকে হত্যা করেছে সৌদি আরব?

মসজিদের ভেতরে দুই বাংলাদেশি একে অপরকে আলিঙ্গন করায় তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া যায় কিনা বা সেই বিধান ইসলামী আইন শাস্ত্রে রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন বাংলাদেশের অনেকেই। ওপারে বাংলার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং মৃত্যুদণ্ড যোগ্য জিনহা এক নয়। সাধারণত বিবাহ বহির্ভূত চুমু বা আলিঙ্গনকে ইসলামে নিষিদ্ধ আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নিষিদ্ধ হলেই সেই কাজ করে যে মৃত্যুদণ্ড পেতে হবে এমন বিধান নেই।

সাধারণত ইসলামের আইন বলছে, জিনাহর ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে 100 বার বেতের আঘাতের বিধান রয়েছে। এছাড়াও সহি হাদিসে বিবাহিত ব্যক্তির জিনাহর শাস্তি পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। তবে এই মৃত্যুদণ্ড প্রয়োগের ক্ষেত্রে অপরাধের ধরন থেকে শুরু করে গ্রহণযোগ্য প্রমাণ এবং বিচারকের শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সাধারণত চুমু বা আলিঙ্গন যেহেতু যৌন সঙ্গমের সমতুল্য নয় ফলে এতে বিচারক পরিস্থিতি বুঝে শাস্তি দিতে পারেন। তার মানে এই নয় যে, ইচ্ছেমতো যেকোনও অপরাধেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে।

আরও পড়ুন: ভারতীয় বিস্কুট আমদানিতে নিষেধাজ্ঞা, বড় সিদ্ধান্ত নেপাল সরকারের

আইন অনুযায়ী, পবিত্র মসজিদের ভেতরে আলিঙ্গন বা ঘনিষ্ঠতার ক্ষেত্রে খুব বেশি হলে সর্তকতামূলক পদক্ষেপ কিংবা কারাবাসের সাজা দেওয়া যেতে পারে। তবে সৌদিতে ইসলামের দোহাই দিয়ে দুই বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বলেই মনে করছেন ওপার বাংলার অনেকেই। তাঁদের দাবি, শুধুমাত্র ইসলামের দোহাই দিয়ে কারও প্রাণ কেড়ে নেওয়া শরিয়াহর মূল চেতনার স্পষ্ট লঙ্ঘন। তাছাড়াও অভিযোগ রয়েছে, সৌদি আরবে প্রকাশ্যে নারী পুরুষ উভয়ের অংশগ্রহণে আয়োজিত হয় বিভিন্ন নাচের অনুষ্ঠান। শুধু তাই নয়, সৌদি আরবে একই বাড়িতে একই মহিলাকে বাবা, ছেলে মিলে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। অথচ আদালতে বা নির্দিষ্ট ইসলামী আইনে প্রভাবশালীদের ছাড় দেওয়ার অভিযোগ উঠছে সৌদি আরব প্রশাসনের বিরুদ্ধে।

Leave a Comment