=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতার কাছেই অপূর্ব অফবিট ঠিকানা, ঘুরে আসুন ঘোড়াহাড়া ড্যাম

সহেলি মিত্র, কলকাতা: এই শীতে আপনিও কি একটু অফবিট, অথচ কলকাতার কাছে রয়েছে এমন জায়গার সন্ধান করছেন? তাহলে ঘোড়াহাড়া বা ঘোদাহাদা ড্যাম (Ghodahada Dam) ঘুরে আসতে পারেন। এই জায়গাটি এতটাই সুন্দর যে এখানে এলে আপনি আপনার সব স্ট্রেস ভুলে যেতে বাধ্য হবেন। এমনকি ভাবতে বাধ্য হবেন, কলকাতার কাছে এত সুন্দর ও অফবিট জায়গা আছে। চলুন জায়গাটি সম্পর্কে আরও বিশদে জেনে নেওয়া যাক।

শীতের ছুটিতে ঘুরে আসুন এই অফবিট জলাধার থেকে

আপনাদের জানিয়ে রাখি, ওড়িশার গঞ্জাম জেলার দিগাপাহান্ডিতে অবস্থিত ঘোড়াহাড়া ড্যামটি সেচকার্যের জন্য নির্মিত ওড়িশার অন্যতম বৃহত্তম বাঁধ। এটি ১৯৭৮ সালে চালু হয়েছিল। এটি গঞ্জাম জেলার অন্যতম সেরা পিকনিক ও পর্যটন কেন্দ্র। জলাধারটি বেরহামপুর শহর থেকে মাত্র ৪৫ কিমি এবং দিগাপাহান্ডি শহর থেকে ১৯ কিমি দূরে অবস্থিত। আজ ঘোড়াহাড়া বাঁধ শুধু স্থানীয় কৃষিকাজের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোই নয়, বরং এটি পর্যটকদের কাছেও একটি জনপ্রিয় গন্তব্য, যারা এখানকার শান্ত পরিবেশ উপভোগ করতে, মাছ ধরতে এবং জলাশয়ের ধারে বনভোজন করতে আসেন।

সবথেকে আকর্ষণীয় বিষয় কী জানেন? একটি নৌকা ভাড়া করে বাঁধের শান্ত জলরাশি ঘুরে দেখুন এবং জলাধারের চারপাশের নির্মল পরিবেশ উপভোগ করুন। ঘোড়াহাড়া বাঁধ মাছ ধরার শৌখিনদের জন্য একটি জনপ্রিয় স্থান। দর্শনার্থীরা বাঁধের মাছ-সমৃদ্ধ জলাধারে ছিপ ফেলে জলের ধারে তাদের দিন কাটাতে পারেন।বাঁধের চারপাশের এলাকাটি পাখি দেখার জন্য আদর্শ, বিশেষ করে শীতকালে যখন পরিযায়ী পাখিরা আসে। স্থানীয় বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য এটি একটি শান্ত জায়গা। যারা প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য আশেপাশের পাহাড় ও জঙ্গলে প্রকৃতিতে হাঁটা এবং ছোট ছোট হাইকিং স্থানীয় পরিবেশ ঘুরে একটি চমৎকার উপায়।

কী কী দেখবেন?

এমনিতে ঘোড়াহাড়া বাঁধ নিজেই এত সুন্দর জায়গা, ঘুরে শেষ করা যায় না। তবে আপনি যদি আরও কিছু জায়গা এক্সপ্লোর করতে চান তাহলে তাপতাপানি উষ্ণ প্রস্রবণ,
তারাতারিণী মন্দির, রুশিকুল্যা নদী, গোপালপুর সৈকত, চিলিকা হ্রদ, পোটাগড় দুর্গ, জিরাং মঠ, ধবলেশ্বর সৈকত ঘুরে আসতে পারেন।

আরও পড়ুনঃ লাল-নীল, ভারতীয় রেলের লোগো দুটি আলাদা রংয়ের কেন? জানুন আসল কারণ

কীভাবে যাবেন?

জায়গাটির নিকটতম বিমানবন্দর হল বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও নিকটতম রেলওয়ে স্টেশন হল ভাঞ্জনগর রেলওয়ে স্টেশন, যা ১০ থেকে ৪০ ক্যামন দূরত্বে অবস্থিত। আপনি যদি বাসে করতে যেতে চান তাহলে কটতম বাস স্ট্যান্ড ভঞ্জননগর।

Leave a Comment