=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শনিতেই গভীর নিম্নচাপের সম্ভাবনা, বাংলার কোথায় কোথায় বৃষ্টি? আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এটি আজ শনিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যে কারণে বাংলায় দিওয়ালির আগেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর। এই ঘূর্ণিঝড় কি বাংলায় ল্যান্ডফল করবে? কবে থেকে ভারী বৃষ্টি হবে বাংলায়? আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Today)? জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর সকাল অবধি দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সকাল ও সন্ধে শীত শীত ভাব থাকবে সর্বত্র। এরপর সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে এবং ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এর সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। নিম্নচাপ অঞ্চলটি আজ গভীর নিম্নচাপের পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর গভীর নিপম্নচাপে এবং ২৬ অক্টোবর সকালের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুদিনে এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গেও আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। তবে আগামী সপ্তাহে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিনেও সমগ্র বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আসল খেলা শুরু হবে ২৭ অক্টোবর বেলার দিক থেকে। এদিন দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৮ অক্টোবর থেকে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তাণ্ডব চলবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও ২৭ অক্টোবর থেকে ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

Leave a Comment