=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতা থেকে জয়পুর ভ্রমণ আরও সহজ, সাঁতরাগাছি-খাতিপুরা ট্রেনের অনুমোদন দিল রেল

সহেলি মিত্র, কলকাতা: রেলযাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। সকলের সুবিধার কথা মাথায় রেখে সাঁতরাগাছি ও রাজস্থানের খাতিপুরার মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালুর প্রস্তাবে অনুমোদন দিল রেল বোর্ড। সাঁতরাগাছি ও খাতিপুরার মধ্যে এই ট্রেন চালুর ফলে বাঙালিদের জয়পুর ভ্রমণ আরও সুবিধা হবে। কারণ খাতিপুরা থেকে জয়পুর স্টেশনের দূরত্ব ২০ কিমির মতো। রেল বোর্ডের চিঠি অনুযায়ী, ১৮০৬১/১৮০৬২ সাঁতরাগাছি–খাতিপুরা এক্সপ্রেস (Santragachi Khatipura Train) চালুর পরিকল্পনা করা হয়েছে। এই ট্রেন চালু হলে পশ্চিমবঙ্গের যাত্রীদের সঙ্গে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিভিন্ন এলাকার রেল যোগাযোগ আরও সহজ হতে পারে।

কোন কোন স্টেশনে ট্রেন থামবে?

রেল বোর্ডের বিজ্ঞপ্তিতে বাণিজ্যিক স্টপেজ হিসেবে একাধিক স্টেশনের নাম উল্লেখ করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে খড়্গপুর, টাটানগর, চান্ডিল, পুরুলিয়া, মুরি, রাঁচি, লোহরদাগা, টোরি, লাতেহার, বরওয়াডিহ, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ, ফতেপুর, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, ইদগাহ আগ্রা, খেরলি, মান্ডাওয়ার মহুয়া রোড, বান্দিকুই জংশন এবং দৌসা।

ট্রেনের সময়সূচি কী?

এবার জেনে নেওয়া যাক উল্লেখিত ট্রেনটির সময়সূচি সম্পর্কে। রেল বোর্ডের নথিতে দেওয়া প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ১৮০৬১ সাঁতরাগাছি–খাতিপুরা এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে দুপুর ২টো ১৫ মিনিটে ছেড়ে পরদিন রাত ১১টায় খাতিপুরায় পৌঁছবে। অন্যদিকে, ১৮০৬২ খাতিপুরা–সাঁতরাগাছি এক্সপ্রেস খাতিপুরা থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছবে।

আরও পড়ুনঃ বিশ্বমঞ্চে বাংলার জয়! প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেইন পদক পদার্থবিজ্ঞানী অশোক সেনের

রেল বোর্ডের নথি অনুযায়ী, সাঁতরাগাছি থেকে ট্রেনটি বুধবার এবং খাতিপুরা থেকে শুক্রবার ছাড়ার পরিকল্পনা রয়েছে। ট্রেনটির জন্য একটি এলএইচবি রেক ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে। সাঁতরাগাছিতে রেকটির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রাখার প্রস্তাব রয়েছে।

কবে থেকে চালু হবে পরিষেবা?

রেল বোর্ডের চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত ও সুবিধাজনক তারিখ থেকে এই পরিষেবা চালু করা যেতে পারে। প্রয়োজন হলে প্রথমে বিশেষ ট্রেন হিসেবে চালিয়ে পরে নিয়মিত পরিষেবার সঙ্গে যুক্ত করার কথাও নথিতে উল্লেখ রয়েছে। তবে কবে থেকে এই ট্রেন ট্র্যাকে নামবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

Leave a Comment