=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুর্গাপুরের স্টিল প্ল্যান্টে ১,৭১৪ কোটির বিনিয়োগ SAIL-র, খুলবে কর্মসংস্থানের দরজা

প্রীতি পোদ্দার, কলকাতা: শিল্পনগরী দুর্গাপুরের (Durgapur) অ্যালয় স্টিলস প্ল্যান্টের উৎপাদন পরিকাঠামো সম্প্রসারণ এবং আধুনিকীকরণের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নেওয়া হল। জানা গিয়েছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুরের অ্যালয় স্টিলস প্ল্যান্টের (Durgapur Alloy Steels Plant) জন্য ১,৭১৪ কোটি টাকার একটি আধুনিকীকরণ পরিকল্পনা অনুমোদন করেছে। ইতিমধ্যেই সংস্থার ৫৩৭তম বোর্ড সভায় এই প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতদিনের লোকসান, ব্যর্থতা এবং প্ল্যান্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জল্পনার মাঝেই এই উদ্যোগ পুনরায় নতুন করে আলো যোগাচ্ছে।

১,৭১৪ কোটি টাকার পরিকল্পনা অনুমোদন

বিগত কয়েক বছর ধরে একের পর এক বড় অঙ্কের লোকসান, বিলগ্নীকরণের চেষ্টা এবং প্ল্যান্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জল্পনা নিয়ে একপ্রকার অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছিল দুর্গাপুরের অ্যালয় স্টিলস প্ল্যান্টটি। কারখানার শ্রমিক সংগঠনগুলো ক্রমাগত অসময়ে কাজ চলে যাওয়া এবং ভবিষ্যতে কারখানা বেসরকারীকরণের সম্ভাবনা নিয়ে আতঙ্কে ডুবেছিল। এমতাবস্থায় আশার আলো দেখালো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তথা SAIL। দুর্গাপুরের অ্যালয় স্টিলস প্ল্যান্টের সম্প্রসারণ ও আধুনিকীকরণে ১,৭১৪ কোটি টাকার পরিকল্পনা অনুমোদন করল ওই সংস্থা। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই শ্রমিক সংগঠনগুলিতে আনন্দের উৎসব শুরু হয়েছে।

কবে থেকে শুরু হবে কাজ?

দুর্গাপুরের এএসপি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৫ সেপ্টেম্বর ৫৩৭তম বোর্ড সভায় এই প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ের ছাড়পত্র পাওয়ার ৩০ মাসের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার কথা রয়েছে। তবে প্রকল্পের কাজ কবে থেকে শুরু হবে, কত সময়ের মধ্যে আধুনিকীকরণ সম্পন্ন হবে এবং এর ফলে কর্মসংস্থান বা উৎপাদনে ঠিক কতটা পরিবর্তন আসবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে প্রকল্পটি আনুমানিক ৩০ থেকে ৩৬ মাসের মধ্যে সম্পন্ন হবে।

আরও পড়ুন: একটানা পাঁচবার ফেল! হাল না ছেড়ে ষষ্ঠ প্রচেষ্টায় UPSC ক্র্যাক করে IAS হলেন আকৃতি

প্রসঙ্গত, দুর্গাপুর দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। সেই অঞ্চলের অ্যালয় স্টিলস প্ল্যান্টের আধুনিকীকরণের সিদ্ধান্ত ভবিষ্যতে শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এই বিনিয়োগের ফলে আগামী দিনে কারখানাটির উৎপাদনক্ষমতা, প্রযুক্তিগত পরিকাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা উন্নত করার সুযোগ তৈরি হতে পারে। অ্যালয় স্টিলস ওয়ার্কার্স ইউনিয়নের জেলা সভাপতি সুভাষ সাহা বলেন, ”এটি শ্রমিকদের দীর্ঘদিনের সংগ্রামের ফল। এই আধুনিকীকরণ ও সম্প্রসারণ সম্পন্ন হলে, তা আগামী দশকগুলোতেও উৎপাদন অব্যাহত রাখতে সহায়ক হবে।”

Leave a Comment