=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চিনের শত্রু তাইওয়ানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুবিধা যেখানে পাকিস্তান (Pakistan) সেখানে! এই নীতি পশ্চিমের দেশের আজকের নয়। যুগ যুগ ধরে নিজেদের লাভের আশায় বিশ্বের ক্ষমতাশালী দেশগুলিকে সমর্থন করে এসেছে ইসলামাবাদ। সেই সূত্র ধরেই এবার চিনের  (China) এক চিন নীতির পক্ষে সমর্থন জানিয়ে দেশটির শত্রু হিসেবে পরিচিত তাইওয়ানের বিমান সংস্থাগুলির জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিল পাকিস্তান। শি জিনপিং এর দেশের বিশেষ নীতিকে সমর্থন জানিয়ে তাইওয়ানের বিমানগুলির জন্য আকাশ সীমা বন্ধ করা প্রথম দেশ হয়ে উঠেছে ইসলামিক রাষ্ট্রটি।

চিনের শত্রুর জন্য আকাশ সীমা বন্ধ পাকিস্তানের

ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক চিন নীতি মেনে কাজ করছে। ফলে, তাইওয়ানের বিমান সংস্থাগুলির বিমান পশ্চিমের দেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। তবে ড্রাগনের দেশের মূল ভূখণ্ডের বিমান সংস্থাগুলির বিমান পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করে যত্রতত্র যেতে পারবে। ওই রিপোর্ট অনুযায়ী, এ প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খজা আসিফ।

পাক প্রতিরক্ষা মন্ত্রী একেবারে খোলাখুলি জানিয়েছেন, পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি রয়েছে চিনের নিজস্ব বিমানগুলির। তবে তাইওয়ানের বিমানগুলির জন্য এই সুবিধা থাকছে না। জানা যাচ্ছে, গত সপ্তাহ থেকেই পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলছে তাইওয়ানের বিভিন্ন বিমান সংস্থার বিমান। গত রবিবারের মধ্যেই চায়না এয়ারলাইনস লিমিটেড ও ইভা এয়ারওয়েজ করপোরেশন পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করা বন্ধ করে দেয়।

আরও পড়ুন: ১০ বছরের ‘গোল্ডেন ভিসা’ নিয়ে দুবাইয়ে চম্পট দিয়েছে টুলু মণ্ডল, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তান আকাশ সীমা ব্যবহারের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করেছে তা চিনের বিধিনিষেধের থেকেও কঠোর। কারণ, ড্রাগনও তাইওয়ানের বিমানগুলিকে নিজস্ব ভূখণ্ডে ঢোকার অনুমতি দেয়। আসলে চিন তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড হিসেবে দেখে। জিনপিং এর দেশের দাবি, এটি চিনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ। বলে রাখা প্রয়োজন, এর আগে 1951 সালে এক চিন নীতিকে সমর্থন করে তাইওয়ানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল পাকিস্তান। এবার তারাই নিজেদের অর্থনৈতিক সুবিধার লোভে চিনকে সমর্থন করে তাইওয়ানের জন্য আকাশসীমা বন্ধ করল!

Leave a Comment