=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মিলবে ৫ লক্ষ টাকা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বিশেষ ঘোষণা রাজ্য সরকারের

অনন্যা সরকার, কলকাতা: অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Workers) ও সহায়িকাদের জন্য একটি বিশেষ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু হলে, তাঁদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য (Financial Aid) করা হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা আইসিডিএস (ICDS) প্রকল্পের অধীনে কর্মরত কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা যদি ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, তবে তাঁর পরিবার এককালীন ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান পাবে।

অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ 

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। রাজ্য সরকার অথবা স্বেচ্ছাসেবী সংস্থা/এনজিও (NGO)-র মাধ্যমে পরিচালিত আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এই সুবিধা পাবেন।

কিন্তু এই আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম ও শর্ত রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে, কোনো কর্মী বা সহায়িকার যদি ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে অকাল মৃত্যু হয়, তাহলেই কেবল তাঁর পরিবার এই সহায়তার জন্য যোগ্য হবে। অর্থাৎ, দুটি শর্ত পূরণ হওয়া বাধ্যতামূলক। প্রথমত, কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু হতে হবে এবং দ্বিতীয়ত, মৃত্যুটি ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই ঘটতে হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত কার্ড ফেরতের সময় সীমা বাড়ালো রাজ্য, শেষ দিন কবে জেনে নিন

এই আর্থিক সুবিধা পাওয়ার জন্য, মৃত কর্মী বা সহায়িকার নাম এবং প্রয়োজনীয় নথিপত্রের সাথে একটি প্রস্তাব নবান্নের মাধ্যমে অতিরিক্ত জেলাশাসকের (ADM) কাছে জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথিপত্র যাচাই-বাছাই করে পরিবারটিকে আর্থিক সাহায্যের বিষয়টি নিশ্চিত করবে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবারের জন্য একটি বড় স্বস্তি কারণ হতে পারে। কেননা অনেকক্ষেত্রেই আইসিডিএস কর্মীরা তাঁদের পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হন, তাই তাঁদের আকস্মিক মৃত্যু একটি পরিবারকে চরম আর্থিক সংকটের মুখে ঠেলে দিতে পারে। রাজ্য সরকারের এই উদ্যোগ কঠিন সময়ে অসহায় পরিবারগুলোর জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment