=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গভীর নিম্নচাপ থেকে তৈরি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলার ৭ জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ বিশাল শক্তিশালী রূপ ধারণ করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও তৎসংশ্লিষ্ট পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে পরিণত হয়েছে। আর এর প্রভাবে ব্যাপক বৃষ্টি ধেয়ে আসছে। যে কোনও মুহূর্তে এটি স্থলভাগে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে আশঙ্কা। বাংলায় কি পরিস্থিতি হবে? আজ সোমবার কি বৃষ্টি পাবে বাংলা? উত্তর হল হ্যাঁ। কোথায় কোথায় বৃষ্টি (Weather Today) হবে? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার কলকাতা, হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। হাওড়ার তাপমাত্রা সম্পর্কে বললে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু-র দ্রুত শক্তি সঞ্চয় হচ্ছে। আবহাওয়া বিভাগের মতে, ২ নভেম্বর সকালের মধ্যে ঝড়টি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২ নভেম্বর মধ্যরাত থেকে ৩রা নভেম্বর সকালের মধ্যে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

আরও পড়ুনঃ ডিসেম্বর থেকেই ঢুকবে ১৫০০ করে, বার্ধক্য ভাতা নিয়ে বিরাট সুখবর

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতা, বীরভূম, হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান সহ প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment