=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাড়িতে বসেই আপডেট করুন আধার কার্ডের মোবাইল নম্বর, রইল সহজ পদ্ধতি

আনিষা চৌধুরী, কলকাতা: বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয়পত্র হিসেবেই সীমাবদ্ধ নেই। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া, পেনশন, স্কলারশিপ থেকে শুরু করে শিক্ষা ও কর্মক্ষেত্রের একাধিক গুরুত্বপূর্ণ কাজে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। ফলে বর্তমানে দেশের নাগরিকদের কাছে এটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হয়ে উঠেছে।

আধার কার্ড আপডেট করার প্রয়োজনীয়তা

যেহেতু বিভিন্ন জরুরি কাজে আধার কার্ড ব্যবহার করা হয়, তাই এর সমস্ত তথ্য সঠিক ও আপডেট রাখা অত্যন্ত জরুরি। নাম, ঠিকানা থেকে শুরু করে মোবাইল নম্বর, প্রতিটি তথ্যই ঠিক থাকা প্রয়োজন। বিশেষ করে আধারের সঙ্গে পুরনো মোবাইল নম্বর যুক্ত থাকলে OTP ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। তাই কীভাবে সহজেই আধার কার্ডে নতুন মোবাইল নম্বর যুক্ত করবেন, তা জেনে নিন।

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার পদ্ধতি

প্রথমে নিজের স্মার্টফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে UIDAI-এর অফিসিয়াল Aadhaar App ডাউনলোড করতে হবে। প্রথমবার অ্যাপটি ব্যবহার করলে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় অথেন্টিকেশন সম্পন্ন করে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

  • প্রথমে Aadhaar App খুলে MPIN দিয়ে লগইন করুন।
  • হোমপেজে থাকা ‘Services’ অপশনে গিয়ে ‘My Aadhaar’ নির্বাচন করুন।
  • সেখানে মোবাইল নম্বর আপডেটের বিকল্পটি বেছে নিন।
  • স্ক্রিনে দেখানো নির্দেশগুলি পড়ে ‘Continue’ অপশনে ক্লিক করুন।
  • নির্দিষ্ট জায়গায় নতুন মোবাইল নম্বর লিখুন।
  • নতুন নম্বরে পাঠানো OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • এরপর ফেস অথেন্টিকেশন-এর জন্য ক্যামেরার সামনে নিজের মুখ দেখান।
  • পরিচয় যাচাই সম্পন্ন হলে আপডেটের আবেদন জমা দিন।

আরও পড়ুন: এবার রাজধানীতে আন্দোলনে নামল স্বয়ং দিল্লি পুলিশই, চরম কটাক্ষ নেহা বোরার

তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। পুরনো মোবাইল নম্বর ব্যবহার করার সুযোগ না থাকলে অথবা প্রথমবার আধারে মোবাইল নম্বর যুক্ত করতে চাইলে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হতে পারে। মোবাইল নম্বর আপডেটের জন্য নির্ধারিত ৭৫ টাকা ফি দিতে হয়। আবেদন জমা দেওয়ার পর আপডেট ঠিকমতো সম্পন্ন হলো কি হলো না সেটাও ট্র্যাক করা যাবে।

Leave a Comment