সহেলি মিত্র, কলকাতাঃ দীপাবলির আগে দারুণ সুখবর শোনাল রাজ্য সরকার। উৎসবের মরসুমে রাজ্যের প্রায় ৮০,০০০ নন-গেজেটেড এবং দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে ৩০ দিনের অ্যাডহক বোনাস (Bonus Hike) দেওয়ার জন্য একটি আদেশ জারি করা হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে জারি করা এই আদেশ অনুসারে, যোগ্য কর্মচারীরা ১১৮৪ টাকা থেকে ৬৯০৮ টাকা পর্যন্ত নগদ বোনাস পাবেন।
৩০ দিনের অ্যাড হক বোনাস দেওয়ার ঘোষণা সরকারের
জানা গিয়েছে, সোমবার, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির (CM Pushkar Singh Dhami) নির্দেশে অর্থ সচিব ডঃ ভি. শানমুগাম রাজ্যের নন-গেজেটেড কর্মচারীদের অ্যাডহক বোনাস দেওয়ার আদেশ জারি করেন। হ্যাঁ উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government) এই বোনাস দেওয়ার ঘোষণা করেছে। উৎসবের আবহে সরকারের এহেন ঘোষণায় খুশিতে ডগমগ কর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন, ৪,৮০০ টাকা পর্যন্ত গ্রেড পে-র সেইসব কর্মচারীরা এই সুবিধা পাবেন, যাঁরা ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে ন্যূনতম ছয় মাসের সন্তোষজনক চাকরি সম্পন্ন করেছেন।
তবে, কিছু কর্মচারী এর আওতা থেকে বাদ পড়বেন। আদেশ অনুযায়ী, যেসব কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত আছেন বা যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাঁরা এই বোনাস থেকে বাদ পড়বেন। পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন বিজেপি সরকার কর্মচারীদের বোনাসের দাবি মেনে নিয়েছে। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী, নন-গেজেটেড, স্থায়ী এবং দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা এখন থেকে ৬,৯০৮ টাকা থেকে ১,১৮৪ টাকা পর্যন্ত বোনাস পাবেন।
৮০ হাজার কর্মচারী উপকৃত হবেন
কর্মকর্তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে প্রায় ৮০,০০০ সরকারি কর্মচারী উপকৃত হবেন। অর্থ সচিবের মতে, যে সকল কর্মচারী ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে ন্যূনতম ছয় মাস চাকরি পূর্ণ করেছেন, তাঁরাও এই বোনাসের জন্য যোগ্য হবেন। ছয় মাসের বেশি এবং এক বছরের কম চাকরি করেছেন এমন কর্মচারীরা আনুপাতিক হারে বোনাস পাবেন। বোনাস পাওয়ার জন্য সন্তোষজনক চাকরি বাধ্যতামূলক।
আরও পড়ুন: দুর্গাপুরের BCRP-র ছাত্রের অসাধারণ সাফল্য, উচ্চশিক্ষার সুযোগ পেয়ে পাড়ি দিচ্ছেন ইতালি
শুধুমাত্র রাজ্যের সেইসব নন-গেজেটেড কর্মচারীরাই এই সুবিধা পাবেন, যাঁরা লেভেল ৮ অর্থাৎ ৪৮০০ টাকা গ্রেড পে পর্যন্ত বেতন পান। যেসব দৈনিক মজুরি শ্রমিক টানা তিন বছর ধরে প্রতি বছর ২০৬ থেকে ২৪০ দিন কাজ করেছেন, তাঁরা ১,১৮৪ টাকা বোনাস পাবেন। কর্মচারীদের বোনাস নগদে প্রদান করা হবে; হিসাব বছর চলাকালীন সময়ে বরখাস্ত হওয়া কর্মচারীরা বোনাসের সুবিধা পাবেন না। যেসব কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা ফৌজদারি অভিযোগ রয়েছে তাঁরা এই বোনাসের সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে খবর।