=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কালীপুজোতে শিয়ালদা ডিভিশনে চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে একগুচ্ছ লোকাল ট্রেনের ঘোষণা (Special Local Trains) করল পূর্ব রেল। ট্রেনগুলি শিয়ালদা ডিভিশনের ডানকুনি, বারাসাত, হাসনাবাদ সহ একাধিক রুটে চলবে। মূলত উৎসবের সময়ে ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় সামাল দিতেই রেলের তরফে ৬টি আপ এবং ৬টি ডাউন মিলিয়ে মোট ১২টি লোকাল ট্রেন চালানো হবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

১২টি স্পেশাল লোকাল ট্রেন চালানোর ঘোষণা রেলের

পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কালীপুজো, দীপাবলির সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ৮,৯, ১০, ১১ নভেম্বর, ২০২৬-এ বেশ কিছু স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। আপ লোকাল ট্রেনের তালিকায় রয়েছে ০৩১৬১ শিয়ালদা-ডানকুনি স্পেশাল, ০৩১৬৩ শিয়ালদা-বারাসাত স্পেশাল, ০৩১৬৫ বারাসাত-বনগাঁ স্পেশাল, ০৩১৬৭ বারাসাত-হাসনাবাদ স্পেশাল, ০৩১৬৯ শিয়ালদা-রাণাঘাট স্পেশাল, ০৩১৭১ বারুইপুর-শিয়ালদা স্পেশাল।

অন্যদিকে ডাউনে থাকবে ০৩১৬২ ডানকুনি শিয়ালদা স্পেশাল, ০৩১৬৪ বারাসাত-শিয়ালদা স্পেশাল, ০৩১৬৬ বনগাঁ-বারাসাত স্পেশাল, ০৩১৬৮ হাসনাবাদ-বারাসাত স্পেশাল, ০৩১৭০ রাণাঘাট-শিয়ালদা স্পেশাল এবং ০৩১৭২ শিয়ালদা-বারুইপুর স্পেশাল।

আরও পড়ুনঃ দীপাবলিতে আকাল! মিলবে না ১০, ২০, ৫০ টাকার নোট? RBI-র সার্কুলার ঘিরে শোরগোল

ট্রেনের সময়সূচী কী?

০৩১৬১ শিয়ালদা-ডানকুনি স্পেশাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ২৩:০০ নাগাদ এবং ডানকুনি ঢুকবে রাত ২৩:৪২ নাগাদ। ০৩১৬৩ শিয়ালদা-বারাসাত স্পেশাল শিয়ালদা থেকে ছাড়বে রাত ০০:৫০ নাগাদ এবং বারাসাত ঢুকবে রাত ১:৩৫ নাগাদ। অন্যদিকে ০৩১৬৫ বারাসাত-বনগাঁ স্পেশাল বারাসাত থেকে রাত ১:৫০ নাগাদ ছাড়বে এবং বনগাঁ ঢুকবে রাত ৩:০০ নাগাদ। ০৩১৬৭ বারাসাত-হাসনাবাদ স্পেশাল বারাসাত থেকে রাত ১:১০ নাগাদ ছাড়বে এবং হাসনাবাদ ঢুকবে রাত ২:৩৬ নাগাদ। এর পাশাপাশি ০৩১৬৯ শিয়ালদা-রাণাঘাট স্পেশাল শিয়ালদা থেকে রাত ০০:৪০ নাগাদ ছাড়বে এবং রাণাঘাট ঢুকবে রাত ২:৩০ নাগাদ।

এছাড়া ০৩১৭১ বারুইপুর-শিয়ালদা স্পেশাল বারুইপুর থেকে রাত ১:২৫ নাগাদ ছাড়বে এবং শিয়ালদা ঢুকবে রাত ২:১০ নাগাদ। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উল্লেখিত স্পেশাল লোকাল ট্রেনগুলি যাত্রাপ্তহে ফ্ল্যাগ এবং হল্ট স্টেশন সহ সমস্ত স্টেশনে থামবে। ৮ নভেম্বর রবিবার এসি লোকাল ট্রেনগুলি সমস্ত পরিষেবাগুলি সপ্তাহের অন্যান্য দিনের সূচি অনুযায়ী চলবে।

Leave a Comment