=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রাম্প হারায় জ্ঞানেশ কুমারকে স্মরণ অভিজিৎ দীপকের, কী বললেন CJP চিফ?

সৌভিক মুখার্জী, কলকাতা: নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুরু হয়েছিল ককরোচ জনতা পার্টির আন্দোলন। তাদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। এবার তাদের নিশানায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনিই বিজেপিকে ভোটে জিততে সাহায্য করেছেন বলে অভিযোগ তুলে গোটা দেশজুড়ে আন্দোলন শুরু করেছিল সিজেপি। তবে মার্কিন নির্বাচনে ট্রাম্পের পরাজয় নিয়ে এবার জ্ঞানেশ কুমারকেই স্মরণ করলেন সিজেপির নেতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)।

ট্রাম্পের পরাজয় নিয়ে জ্ঞানেশ কুমারকে স্মরণ করলেন অভিজিৎ

মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে দাবি করেন। ডেমোক্রেটিক পার্টি সিনেট এবং গভর্নর পদের মতো গুরুত্বপূর্ণ আসনগুলিতে জয়লাভ করে এই নির্বাচনে তাদের নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। পাশাপাশি টেক্সাস নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা এবং ডেমোক্রেটিক পার্টি মার্কিন সিনেটের আসনগুলি জিতেছে। এইসব রাজ্যগুলিতে ট্রাম্প ভোটারদের কাছে ভোটের আবেদন জানিয়েছিলেন এবং প্রচারও চালিয়েছিলেন। তবে ভোটাররা মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দেননি।

এদিকে আগামী দীপাবলি পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করেছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। এমনকি ১ তারিখ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের আন্দোলনেও দেখা যায়নি তাদের। তবে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের প্রেক্ষিতে এবার জ্ঞানেশ কুমারকেই স্মরণ করলেন অভিজিৎ। মুখ্য নির্বাচন কমিশনার এবং ভারত সরকারকে কটাক্ষ করে দীপকে বলেন, “জ্ঞানেশ কুমার ট্রাম্পের এই অবস্থা কখনোই হতে দিতেন না। তিনি যদি মার্কিন নির্বাচন পরিচালনা করতে পারতেন, তাহলে ট্রাম্প কখনোই হারতেন না।”

আরও পড়ুন: মন্দিরের পুরোহিতদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে নেহা বোরা, দায়ের FIR

বলাবাহুল্য, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির বিরোধিতা বর্তমানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। মাঝেমাঝে অভিজিৎ, সৌরভ এবং আশুতোষ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জ্ঞানেশ কুমারকে আক্রমণ করছেন। তবে মাঠ পর্যায়ে আন্দোলন আপাতত স্থগিত রেখেছেন তাঁরা। কারণ, দীপকে, দাস এবং রঙ্কা দিল্লি পুলিশের শান্তি চুক্তিতে সই করে জানিয়েছেন যে রাস্তায় নেমে আর প্রতিবাদ করবেন না। যদিও সিজেপি জানিয়েছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যহত থাকবে। কিন্তু পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।

Leave a Comment