=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে’ বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য করেই ফেললেন সচিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প বয়সে ক্রিকেটে নিজের ক্ষমতা দেখিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তিনি। মাত্র 15 বছর 99 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) বিরাট রেকর্ড ভেঙে দেন বৈভব। তার পর পরই বৈভবকে দিলীপ ট্রফিতে সহ অধিনায়ক হিসেবে নিয়োগ করেছিল দল পূর্বাঞ্চল। এবার তা নিয়েই বড় মন্তব্য করলেন ক্রিকেটের ভগবান হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকর।

বৈভবকে নিয়ে বড় মন্তব্য সচিনের

সম্প্রতি সচিন তেন্ডুলকর রেডিটে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন। সেখানেই এক ভক্ত তাঁকে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, মাত্র 15 বছর বয়সে বৈভব সূর্যবংশীকে সহ অধিনায়ক হিসেবে নিয়োগ করার বিষয়টি সচিন তেন্ডুলকর কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় কিংবদন্তি একেবারে খোলাখুলি জানান, বৈভব সূর্যবংশীকে সহ অধিনায়ক করার সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়ে গেল!

সচিন তেন্ডুলকরের কথায়, “আমি মনে করি, দিলীপ ট্রফিতে ওকে সহ অধিনায়ক করার সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে। ওকে লাল বলের ক্রিকেটে আরও সুযোগ দেওয়া উচিত ছিল। ধাপে ধাপে এগোনই ভাল।” এক কথায় বলাই যায়, বৈভব সূর্যবংশী লাল বলের ক্রিকেটে আরও কিছুটা অভিজ্ঞতা অর্জন করার পরই তাঁকে সহ অধিনায়কের দায়িত্বটা দেওয়া উচিত ছিল বলেই মনে করেন সচিন তেন্ডুলকর।

আরও পড়ুন: ভারতীয় দলকে অপমান! রুমের জন্য ৪ ঘন্টা বাইরে অপেক্ষা করাল বাংলাদেশ

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে নিয়মিত জায়গা পাচ্ছেন না বৈভব সূর্যবংশী। আফগানিস্তান সিরিজ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সুযোগ হয়নি তাঁর। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। সেটা অবশ্য ইশান কিষাণ চোটের কারণে বিশ্রামে থাকায়, পরে ইশান দলে ফিরলে বাদ পড়েছিলেন বৈভব।

Leave a Comment