=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৬ বছর পর আশার আলো, বাংলার এই রুটে শুরু হল রেল প্রকল্পের কাজ, মার্চেই চলবে ট্রেন!

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: ২০১১ সালে নন্দীগ্রাম (Nandigram) ভূমি আন্দোলনের শক্ত খুঁটির ওপর ভর করে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। অথচ, পরবর্তীকালে সেই সরকারই নন্দীগ্রাম রেল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বলে অভিযোগ করা হয়। সম্প্রতি উপনির্বাচনে জিতে নবগঠিত বিজেপি সরকার বহুদিন আটকে থাকা এই রেল প্রকল্পের (Nandigram Rail Project) কাজ আবারও চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই নন্দীগ্রামের বাসিন্দারা ট্রেনে যাতায়াত করতে পারবেন।

উপনির্বাচনের পর নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজ পুনরায় চালু হলো

প্রায় ১৮.৫ কিলোমিটার দীর্ঘ দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল প্রকল্পটি ২০০৯-১০ সালে সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমোদন পেয়েছিল। ২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক খরচ হিসেবে ১২১.৪৪ কোটি টাকা বরাদ্দ করে এই প্রকল্পের সূচনা করেন। তবে, ২০১৩-১৪ সালের রেল বাজেটে ফান্ডের অভাবে সরকারি প্রকল্পটি থমকে যায়। পরবর্তীকালে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্ব ও জমি অধিগ্রহণে ব্যর্থতার কারণে ২০১৪ ও ২০১৬ সালে প্রকল্পটিকে বারবার বাধার সম্মুখীন হতে হয়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর প্রকল্পটি কার্যত বন্ধ হয়ে পড়ে ছিল। ২০২৩ সালে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ প্রকল্পটি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি যৌথ বৈঠক করে। ২০২৪ সালে কিছু নির্মাণকাজ সম্পন্ন হলেও, প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। বিভিন্ন আইনি জটিলতা ও জমির মালিকদের আপত্তির কারণে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আবারও কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে প্রকল্পটি নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকার সুযোগে স্টেশন থেকে জানালা, দরজা ও লোহার গ্রিল খুলে চুরি করার মতো ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: দ্বিতীয় প্রচেষ্টায় NEET ক্র্যাক, ডাক্তার হবেন মালদার দুই যমজ ভাই জয় ও দীপ দাস

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি পর্যন্ত, প্রয়োজনীয় ১,০৩৩টি জমির প্লটের মধ্যে ৮৯৩টি অধিগ্রহণ করা সম্ভব হয়েছিল। অবশিষ্ট প্রায় ৬ একর জমির মধ্যে ৯৮টি প্লট ব্যক্তিগত মালিকানাধীন আর বাকিগুলো রাজ্য সরকারের মালিকানাধীন।  সরকার পরিবর্তনের পর ৩.৫ একর জমি রেলওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বাকি জমি অধিগ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে বলে জানা গেছে।

গত আগস্ট মাসে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই তিনি নন্দীগ্রামের বাসিন্দাদের ট্রেনে ভ্রমণ করাবেন। নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী সরে যাওয়ার পর, পরবর্তী উপনির্বাচনে বিজেপির হাসিরানি রথ ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। উপনির্বাচনের পর রেললাইনের বাঁধ থেকে জল নিষ্কাশনের জন্য পাম্প বসানো হয়েছে এবং বর্তমানে নির্মাণকার্যের জন্য প্রয়োজনীয় পাথর ও মাটি সংগ্রহের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা এতে অত্যন্ত খুশি। তাঁদের কথায়, যদি বাড়ির কাছাকাছি ট্রেন পরিষেবা চালু হয়, তবে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত অনেক সহজ ও সাশ্রয়ী হয়ে উঠবে।

Leave a Comment