=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানে LPG সিলিন্ডারের দাম ৭ হাজার, ঠিক মতো খাওয়া জুটছেনা রিকশাচালকদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়সড়ো জ্বালানি সংকটে পাকিস্তান (Pakistan)! ইরান সীমান্ত দিয়ে এলপিজি আমদানি ব্যাহত হওয়ায় পশ্চিমের দেশে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম (Pakistan LPG)। তাতে মাথায় হাত পড়ে গিয়েছে পাকিস্তানের সাধারণ জনগণের। তরল গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বড় বিপদে পড়েছেন প্রতিবেশী দেশটির রিকশা চালকরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সে দেশের রিকশা চালকদের একটা বড় অংশ। তিনবেলার জায়গায় দুবেলা খেয়ে থাকতে হচ্ছে তাঁদের।

এলপিজির মূল্য বৃদ্ধিতে চরম বিপদে পাকিস্তানিরা

পাকিস্তানের ব্যবসায়ীদের দাবি, গত 17 অক্টোবর ইরানের সাথে পাকিস্তানের দুটি সীমান্ত পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যাহত হয়েছে এলপিজি সরবরাহ। সীমান্ত বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রতিদিন ইরান থেকে 7 হাজার মেট্রিক টন এলপিজি পাচ্ছিল পাকিস্তান। তবে সরবরাহ কমে যেতেই পাকিস্তানে লাফিয়ে বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম। ইরান সীমান্ত বন্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই পাকিস্তানে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 54 শতাংশ বেড়ে 7 হাজার পাকিস্তানি রুপিতে দাঁড়িয়েছে।

জানা যাচ্ছে, পাকিস্তানের খোলা বাজারে কিছু কিছু জায়গায় প্রতি কেজি এলপিজির দাম 583 রুপি থেকে 600 রূপি পর্যন্ত। কিছু জায়গায় আবার 10 হাজার রুপিতেও বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। আর এই মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন লাহোরের রিকশা চালকরা। সেখানকার রিকশা ইউনিয়নের বক্তব্য, তাঁদের 70 শতাংশ  রিকশা চালকের রিকশা চলে এলপিজিতে। তাঁরাই সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। এলপিজির দাম বেড়ে যাওয়ায় রিকশা নিয়ে বেরোতে পারছেন না, ফলে বন্ধ হয়েছে রোজগার! পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছেন রিকশা চালকরা।

 

আরও পড়ুন: ব্রাজিলে এক ফুটবল ম্যাচে লাল কার্ড দেখলেন ৫১ জন, মাঠে নামল সেনা, বিশ্বরেকর্ড!

13 বছরের অভিজ্ঞতা সম্পন্ন লাহোরের রিকশা চালক রশিদ আলি জানিয়েছেন, “আগে দিনে 1700 থেকে 1800 রুপি আয় হতো। এখন সারাদিন কাজ করলেও 800 রুপি আয় করতে কষ্ট হয়ে যায়। অথচ দিন দিন রান্নার গ্যাস থেকে শুরু করে সংসারের খরচ বেড়েই চলেছে।” বিগত দিনগুলিতে গ্যাসের দাম বৃদ্ধি পেলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন রিকশা চালকরা। ফলে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সরকারের তরফে আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি বলেই জানিয়েছেন লাহোরের রিকশা চালকদের একটা বড় অংশ।

Leave a Comment