সহেলি মিত্র, কলকাতা: ফের বড় চমক দিতে তৈরি হচ্ছে BSNL। জানা গিয়েছে, দেশের ১২-১৩টি টেলিকম সার্কেলে Intra Circle Roaming (ICR) পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এই পরিষেবা চালু হলে গ্রাহকেরা শুধু BSNL-এর নিজস্ব নেটওয়ার্কের উপর নির্ভরশীল থাকবেন না, প্রয়োজনে অন্য টেলিকম অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেও মোবাইল পরিষেবা পেতে পারবেন।
BSNL গ্রাহকদের জন্য কী সুবিধা আসছে?
Intra Circle Roaming বা ICR পরিষেবার মাধ্যমে কোনও নির্দিষ্ট টেলিকম সার্কেলে BSNL-এর নেটওয়ার্ক দুর্বল থাকলে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ তৈরি হবে। ফলে নেটওয়ার্ক কভারেজের সমস্যা অনেকটাই কমতে পারে। বিশেষ করে যেসব এলাকায় BSNL-এর পরিষেবা তুলনামূলকভাবে দুর্বল, সেখানকার গ্রাহকেরা এই উদ্যোগের ফলে উপকৃত হতে পারেন।
এক রিপোর্ট অনুযায়ী, এই পরিষেবা চালুর জন্য সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে দেশের ১২-১৩টি টেলিকম সার্কেলে পরিষেবাটি চালু করার পরিকল্পনা রয়েছে। তবে কবে থেকে পরিষেবা শুরু হবে, কোন কোন অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করা যাবে এবং কী কী শর্ত থাকবে, সেই বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে, BSNL-এর এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রাহকদের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
আরও পড়ুন: চেরি ব্লসম দেখতে আর যেতে হবে না জাপান, বাংলার পাশেই মিলবে অপূর্ব নিদর্শন
দারুণ দীপাবলি অফার দিচ্ছে BSNL
এদিকে দীপাবলি উপলক্ষে দারুণ অফার দিচ্ছে বিএসএনএল। সংস্থাটি তার সম্প্রতি চালু করা বার্ষিক প্ল্যানে ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিয়েছে। আগে, ব্যবহারকারীরা এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, অর্থাৎ পুরো এক বছর, পেতেন। দীপাবলি উপলক্ষে, ব্যবহারকারীদের এখন এই প্ল্যানে ৩৮০ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই প্রিপেইড প্ল্যানটির অতিরিক্ত ভ্যালিডিটি ঘোষণা করেছে। এই বিএসএনএল রিচার্জ প্ল্যানটির মূল্য ২,৪৪৯ টাকা। এই প্ল্যানটির পাশাপাশি, ভারত সঞ্চার নিগম লিমিটেড ২০২ টাকার একটি মাসিক প্ল্যানও চালু করেছে। এই বিএসএনএল প্ল্যানটিতে ৩২ দিনের ভ্যালিডিটি রয়েছে। এই প্ল্যানটির সাথে ইন্স্যুরেন্সের সুবিধাও পাওয়া যায়।