=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে পাকিস্তান! সতর্ক করলেন প্রতিরক্ষামন্ত্রী খজা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করার পর থেকেই আতঙ্কে রয়েছে পাকিস্তান (Pakistan)। বিগত দিনগুলিতে বারবার নয়া দিল্লিকে চুক্তি পুনর্বহাল করার আবেদন জানিয়েছে ইসলামাবাদ! নরমে গরমে নিজেদের বক্তব্য রেখেছে তারা। বেশ কয়েকবার সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে ভারতকে যুদ্ধের হুমকিও দিয়েছে পশ্চিমের দেশ। এবার সেই দেশেরই প্রতিরক্ষামন্ত্রী খজা আসিফ আরও একবার প্রকাশ্যে ভারতকে হুমকি দিলেন! তাঁর বক্তব্য, সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান ভারতকে খুব শীঘ্রই কৌশলগত জবাব দেবে।

ভারতকে ফের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর!

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ একেবারে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন, পাকিস্তান চিরকাল বিচ্ছিন্ন থাকবে না। তাঁর বক্তব্য, ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে যেকোনও সিদ্ধান্তের জন্য পাকিস্তান সরকার সর্বোচ্চ পর্যায়ে যাবে। তবে এদিন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন কিনা তা স্পষ্ট করেননি। তবে তাঁর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে পাকিস্তান সরকার এই বিষয়টি বিবেচনা করে দেখছে!

ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খজা আসিফকে প্রশ্ন করা হয়েছিল, ইসলামাবাদ কোনও রকম হামলার কথা ভাবছে কিনা? খজা আসিফ একেবারে স্পষ্ট করে বলেন, “আমরা সিন্ধু চুক্তি স্থগিতের পারিপার্শ্বিক পরিস্থিতি ক্রমাগত পর্যালোচনা করছি। সরকারের শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য বিকল্প এবং যাবতীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করছে।” এক কথায়, নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ভারতকে একপ্রকার সতর্ক করে দিলেন পশ্চিমের দেশের প্রতিরক্ষামন্ত্রী।

 

আরও পড়ুন: রিপাবলিকানদের হয়ে করা পোস্ট ডিলিট, ট্রাম্পের দল হারতেই বড় সিদ্ধান্ত মাস্কের!

উল্লেখ্য, 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জল বন্টন চুক্তি পহেলগাঁও জঙ্গি হামলার পরই স্থগিত করে দিয়েছিল ভারত। নয়া দিল্লি খুব পরিষ্কারভাবে জানিয়েছিল, রক্ত আর জল একসাথে বইতে পারে না। পাকিস্তান যতদিন না পর্যন্ত সীমান্ত সন্ত্রাস বন্ধ করবে ততদিন তাদের সাথে অন্য কোনও বিষয়ে আলোচনা হবে না।

Leave a Comment