সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পাঞ্জাবে। অমৃতসরের কাছে চলন্ত ট্রেনে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন (Punjab Train Fire)। অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটিতে হঠাৎ করেই আগুন লেগে যায় শুক্রবার। ট্রেনটিকে রাজপুরা থেকে ১৫ কিলোমিটার দূরে বসন্তপুর স্টেশনের কাছে থামানো হয়েছে বলেই খবর। যদিও এই ঘটনাই কোনও হতাহতের খবর মেলেন। দ্রুত চলছে উদ্ধারকাজ।
অমৃতসরে দাউ দাউ করে ট্রেনে জ্বলছে আগুন
প্রাথমিক সূত্র অনুযায়ী খবর, দুপুর ১:১০ মিনিট নাগাদ ১২৫০৮ অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটির পঞ্চম কোচের ইঞ্জিনে আগুন লাগে। ট্রেনটিকে অবিলম্বে সেন্ট্রাল সিরহিন্দ রাজপুরার মধ্যবর্তী সরাই বানজারা রেলস্টেশনের কাছে থামানো হয়। এরপর দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়। জানা গিয়েছে, ট্রেনটিতে আগুন লাগার সাথে সাথেই কয়েকটি বগি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে সকলেই নিরাপদ রয়েছেন।
A massive fire broke out on a train near Rajpura. Four coaches of the Karmabhoomi Express caught fire near Sarai Banjara. The fire broke out while the train was moving, triggering panic among passengers. Several passengers are reportedly injured. https://t.co/D9mSU0Q9Im
— Parmeet Bidowali (@ParmeetBidowali) November 6, 2026
আরও পড়ুন: বঞ্চিত মুসলিমরা, বিদেশী নাগরিকদের পাসপোর্ট ও ভিসার নিয়ম শিথিল করল ভারত সরকার
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কোনও শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ট্রেনটির চারটি কোচ কার্যত আগুনে পুড়ে ঝলসে দিয়েছে। ট্রেনটিকে বসন্তপুর রেলস্টেশন থামানো মাত্রই যাত্রীরা নিরাপদে নেমে আসেন। পাশাপাশি আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রাও ভিড় জমাতে থাকেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কোচগুলিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছে এবং সেখান থেকে ধোঁয়া উড়ছে।
প্রসঙ্গত, টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামড়ায় আগুন লাগার কথা বলা হচ্ছে। কিন্তু ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আগুনের সূত্রপাত খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। ঘটনায় কতজন আহত হয়েছেন বা যাত্রীদের মধ্যে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সেই বিষয়ে প্রাথমিক রিপোর্ট পাওয়া যায়নি। কিন্তু অনুমান করা হচ্ছে, সবাই সুস্থ রয়েছেন। তবে উৎসবের মরশুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ফের রেলের নিরাপত্তা নিয়ে একবার প্রশ্ন দাঁড় করাল।