=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্বপ্ন শেষ KKR-র! MI-র সাথে চুক্তি প্রায় পাঁকা, হার্দিক যাচ্ছেন এই দলে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা আশঙ্কা ছিল সেটাই হতে চলেছে! শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথমদিকে শোনা গিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে হয়তো শাহরুখের দলে নাম লেখাতে পারেন ভারতীয় অলরাউন্ডার। হতে পারে বড় ট্রেড। তবে খেলা ঘুরিয়ে দিল পাঞ্জাব কিংস। যা খবর, হার্দিক পান্ডিয়াকে দলে নিতে মুম্বইয়ের সাথে ট্রেড একপ্রকার চূড়ান্ত করে ফেলেছে পাঞ্জাব। সব ঠিক থাকলে, অর্শদীপ সিংয়ের বদলে হার্দিক পান্ডিয়াকে পেতে চলেছে PBKS। এদিকে প্রথমবারের মতো পাঞ্জাব ছাড়া কোনও দলে খেলবেন ভারতীয় পেসার।

হার্দিককে নেওয়ার স্বপ্ন ভাঙল KKR-র!

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব রকম চেষ্টা করেও ট্রফি ঘরে তুলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। বরং খারাপ ফর্ম নিয়েই ফিরতে হয়েছে তাঁদের। তবে আশা রয়েছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ট্রফি জেতার। এদিকে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে। ফলে অধিনায়কের আসন এখন ফাঁকা কলকাতার। শোনা যায়, হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে তাঁকেই অধিনায়ক করবে কলকাতা নাইট রাইডার্স! এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি ছিল, মুম্বই ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে KKR এর। তবে এবার হার্দিককে দলে নেওয়ার স্বপ্ন চুরমার হল শাহরুখ ব্রিগেডের!

ক্রিকইনফোর এক প্রতিবেদন অনুযায়ী, মুম্বই এবং পাঞ্জাব উভয় ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপের ট্রেড নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাবও জমা পড়েছে সেই মর্মে। এই মুহূর্তে দুই ফ্রাঞ্চাইজির কিছু শর্তাবলী সংক্রান্ত বিষয়ে রয়েছে, সেগুলো মিটে গেলেই বোর্ডের অনুমোদনের পর পাকাপাকিভাবে হার্দিক পান্ডিয়া চলে যাবেন পাঞ্জাব কিংসে। অন্যদিকে অর্শদীপ খেলবেন রোহিত শর্মার দলে।

আরও পড়ুন: প্রতি শেয়ারে মিলবে ৯০ টাকা করে, দারুণ অফার দিচ্ছে এই সংস্থা

প্রসঙ্গত, 2015 সালে প্রথমবারের মতো মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। 2021 সাল পর্যন্ত সেই দলের হয়ে খেলার পর গুজরাত টাইটান্স ব্রিগেডে ঢুকে পড়েন তিনি। পরবর্তীতে 2024 সালে মুম্বই আবার ট্রেডের মাধ্যমে গুজরাত থেকে হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে আনে। তবে এবার পুরনো দলে যাত্রা শেষ হচ্ছে ভারতীয় তারকার।

Leave a Comment