প্রীতি পোদ্দার, কলকাতা: আর থাকবে না আধার কার্ডের ফটোকপি দেওয়ার ঝঞ্ঝাট, নয়া পদক্ষেপ নিল UIDAI। বর্তমানে স্কুল, হাসপাতাল বা সরকারি দফতরে আধার কার্ড (Aadhaar card) দরকার পড়ে। তবে এবার সেই সমস্যা মিটতে চলেছে। জানা গিয়েছে, চলতি বছরের শুরু থেকে UIDAI-এর অফলাইন পরিচয় যাচাই (UIDAI Aadhaar Update) ব্যবস্থায় যুক্ত হয়েছে ৩০০টি সংস্থা। যার ফলে আধার কার্ডের ফিজিক্যাল ফটোকপি ছাড়াই পরিচয় যাচাই করা সম্ভব হবে।
৩০০টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ডিজিটাল নেটওয়ার্ক ব্যবস্থাকে আরও শক্তিশালী গড়ে তুলতে UIDAI একাধিক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। আমরা অনেকেই জানিনা যে আমাদের আধার নম্বর কত জায়গায় ব্যবহার হচ্ছে, এর ফলে সমাজে সাইবার ক্রাইম বেশ বাড়ছে। তাই সাইবার নিরাপত্তা বজায় রাখতে স্কুল-হাসপাতাল থেকে বেসরকারি সংস্থাসহ ৩০০টি প্রতিষ্ঠানকে অফলাইন ভেরিফিকেশন সিকিং এনটাইইটিস হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে হোটেল-রেস্তোরাঁ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট আয়োজক সংস্থা, Swiggy-Zomato-র মতো সংস্থা এবং সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান রয়েছে।
✴️UIDAI onboards 300 Offline Verification Seeking Entities (OVSEs), Expanding the Aadhaar Offline Verification Ecosystem
✴️Making Life Easier: Over 86 lakh people update mobile number using Aadhaar App; Nearly 7.5 Crore Aadhaar App downloads
✴️4.6 Crore Biometric Lock/Unlock… pic.twitter.com/Brh8hJsEvk
— PIB India (@PIB_India) November 5, 2026
দরকার পড়বে না আধার কার্ডের ফটোকপি
UIDAI দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংস্থাকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। আসলে মূল লক্ষ্য হল ফোটোকপির পরিবর্তে অ্যাপ-ভিত্তিক ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা। ২০২৭ সালের জানুয়ারি থেকে এই ব্যবস্থা আরও উন্নতভাবে কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। UIDAI জানিয়েছে, গত এক বছরে ১০০-র বেশি বড় সংস্থাকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে গ্যাস, জল, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজেও আধার কার্ডের ফোটোকপি জমা দিতে হয়। ব্যাঙ্ক এবং বাজারের ছোট-বড় বিভিন্ন কাজেও আধারের ফোটোকপি চাওয়া হয়। কিন্তু একবার এই ব্যবস্থা চালু হলে আধার কার্ডের ফটোকপি আর লাগবে না।
আরও পড়ুন: তারাপীঠে পুজো দিতে গেলে পরা যাবে না এই ধরনের পোশাক, জারি নিয়ম
নয়া পদ্ধতিতে মিলবে অনেক সুবিধা
- UIDAI এর এই নয়া প্রক্রিয়া চালু হলে একদিকে যেমন কাগজপত্রের ঝামেলা কমবে ঠিক তেমনই আবার ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কাও কমবে। শুধু তাই নয়, যে কোনও স্কুল, হাসপাতাল বা সরকারি দফতরে কোনও পরিষেবা নিতে গেলে তাঁকে শুধু নিজের সম্মতি দিতে হবে। এরপর অ্যাপের মাধ্যমে তাঁর পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন, আধারের সঙ্গে যুক্ত কতটা তথ্য কোনও সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে শেয়ার করা হবে। ফলে মোবাইল ফোনের মাধ্যমেই কোনও কাগজপত্রের ঝামেলা ছাড়াই পরিচয় যাচাই করা সম্ভব হবে।
- প্রসঙ্গত, ইতিমধ্যেই ৭.৫ কোটি ব্যবহারকারী আধার অ্যাপ ডাউনলোড করেছেন। UIDAI-এর অ্যাপের মাধ্যমে ২২ লক্ষেরও বেশি ঠিকানা এবং ৪০ লক্ষ ই-মেল আপডেট করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৪ কোটি বায়োমেট্রিক আপডেশন করা হয়েছে। প্রতিদিন ৮৬ লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন। যদিও ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে নিজেদের ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস ভিত্তিক পরিচয় সংক্রান্ত তথ্য আপডেট করতে পারবেন।