=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“অপরাধ একটাই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি” কালীঘাট কাণ্ডে গ্রেফতার ৩

আনিষা চৌধুরী, কলকাতা: কলকাতার কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) বাড়ির সামনে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শনিবার ছিল অভিষেকের জন্মদিন। সেই উপলক্ষে রাত থেকেই তাঁর বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। অভিযোগ, রাতের দিকে সেখানে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বাধে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে ইট-পাথর ছোড়াছুড়ি ও মারধরের অভিযোগও সামনে আসে। এই ঘটনার পরেই এবার তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

কী বলছেন তৃণমূলকর্মী?

শনিবারের ঘটনার পর রবিবার এই গ্রেফতারির খবর সামনে আসে। ধৃত তিনজনের নাম শ্রীদিপ দাস, মহম্মদ তকির আলম এবং মহম্মদ ইরশাদ। পুলিশের পদক্ষেপের পরেই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন ধৃত তৃণমূল কর্মী শ্রীদিপ দাস। তাঁর বক্তব্য, দলের প্রতি সমর্থন জানানোর কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের তরফে কী বক্তব্য, তা এখনও স্পষ্ট নয়।

গ্রেফতারির পর শ্রীদিপ দাস বলেন, “আমার অপরাধ একটাই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি। প্রকৃত তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি। এটাই একটা অপরাধ। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। যে লোকগুলো মেরেছে, পার্টির তরফ থেকে যে ফুটেজ পাওয়া গেছে, আমরা যে ফুটেজ দিয়েছি, কাউকে এখনও অ্যারেস্ট করা হয়নি।”

ধৃত তৃণমূল কর্মীর এই বক্তব্য ঘিরেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর অভিযোগ, যাঁরা ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িত ছিলেন, তাঁদের সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্তদের পরিচয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ দলের প্রতি সমর্থন জানানোর কারণে তাঁকে গ্রেফতার হতে হয়েছে বলে দাবি করছেন তিনি।

আরও পড়ুন: “পুলিশ ছাড়া একটু ঘুরে দেখান” অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ অগ্নিমিত্রার

অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কালীঘাট থানায় মোট চারটি এফআইআর নথিভুক্ত হয়েছে। পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগও রয়েছে। পাশাপাশি অভিষেক ব্যানার্জির বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগ তুলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে কালীঘাটের এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তের পাশাপাশি রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।

Leave a Comment