বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনূর্ধ্ব 19 এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেল ভারত (Team India)। জলে গেল অর্জুন রাজপুতের সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে কার্যত একাই ভারতকে হারিয়ে দিয়ে গেলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটম্যান হামজ়া জ়াহুর। 108 বলে 100 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ভারতের লড়াই টাকে স্নান করে করে দিলেন তিনি। তবে পাকিস্তানের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান শুধু নন। ভারতীয় দলের পরাজয়ের নেপথ্যে দায়ী টিম ইন্ডিয়ারই বেশ কয়েকজন খেলোয়াড়। কারা তাঁরা?
ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই 5 প্লেয়ার
লক্ষ্য রাইচন্দানি
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। সেই সূত্রেই ওপেনিং করতে নেমে প্রথমেই শূন্য নিয়ে ফেলেন অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। সেখানেই প্রথম ধাক্কাটা খায় ভারত। ভারতীয় দলের অধিনায়কের উইকেটটা তুলেছিলেন আলি রাজা। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ বলছেন, লক্ষ্য আজ রান তুলতে না পারায় ভারতের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ালেন।
বিনীত
ভারতীয় দলের হয়ে এদিন বীরেন্দ্র সেহবাগের ছেলে 22 রান করলেও তিন নম্বরে ব্যাট করতে নেমে 8 রান করে মাঠ ছাড়লেন বিনীত। এই ভারতীয় ক্রিকেটারের ব্যর্থতাও টিম ইন্ডিয়ার পরাজয়ের অন্যতম কারণ। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, তিনি যদি অন্তত হাফ সেঞ্চুরি করতে পারতেন তবে বোধহয় জিতে যেত ভারত।
যশবর্ধন সিং
ভারতীয় দলের হয়ে এর আগে বেশ কয়েকটি ম্যাচে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন যশবর্ধন। তবে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতেই কোথাও যেন উবে গেল তাঁর প্রতিভা। 11 বল খেলে মাত্র এক রান করে সাজঘরে ফিরলেন তিনি। এই খেলোয়াড়ের ব্যর্থতা ভারতীয় দলের পরাজয়ের অন্যতম বড় কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
অন্বয় দ্রাবিড়
রবিবার, পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে ব্যর্থ হলেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়ও। ব্যাট হাতে মাত্র এদিন মাত্র 10 রান করতে পেরেছিলেন অন্বয়। 16 বল খেলে মাত্র একটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। রাহুল দ্রাবিড় এই পুত্রের এই ব্যর্থতা ভারতীয় দলের পরাজয়ের অন্যতম কারণ বলেই মনে করছেন ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: হার্দিক চলে যাচ্ছেন পাঞ্জাবে! মুম্বইয়ের অধিনায়ক হতে পারেন ইনি
কাব্য প্যাটেল
ব্যাটসম্যানদের পাশাপাশি এদিন ব্যর্থ হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় বোলার। সেই সুযোগ নিয়েই চুটিয়ে দান করে গিয়েছে পাকিস্তান। তবে আজ ভারতের হয়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি রান দিয়েছেন কাব্য প্যাটেল। 9.1 ওভার বল করে এদিন একাই 48 রান খরচ করেন তিনি। সেখান থেকেই ম্যাচ বের করে নিয়েছিল পাকিস্তান! যদিও একটি উইকেট এসেছিল কাব্যর হাত ধরে।