=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘জল বন্ধ করলে শ্বাসরোধ করে দেব’ পাকিস্তানের হুমকির পর এবার যা করল ভারত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের (Pakistan) সাথে মুখ দেখাদেখি বন্ধ ভারতের! 26 জন নিরীহের মৃত্যুর বদলা হিসেবে পশ্চিমের দেশের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করেছে নয়া দিল্লি। আর তার পরই নানাভাবে ভারতকে হুমকি দিয়েছে পাকিস্তান। আগেই ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে বলেছিল, “জলের সরবরাহ বন্ধ করলে আমরা তোমাদের নিঃশ্বাসও বন্ধ করে দেব।” সেই হুমকিতে অবশ্য অবস্থান বদলায়নি ভারতের। বরং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মীরে কিরু বাঁধ নির্মাণের মাধ্যমে চেনাব নদীর (Chenab River) প্রবাহ নিয়ন্ত্রণ করছে ভারত।

চেনাব নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে ভারত?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এর আগে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। জল বন্ধ করলে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল! তবে এবার ভারত চেনাব নদীর জলকে কিরু বাঁধের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে ডিজিআইএসপিআরের করা মন্তব্যকে কটাক্ষ করে লেখা হয় “কোথায় সেই জোকার ডিজিআইএসপিআর?”

আসলে এই পোস্টের মাধ্যমে বোঝানো হয়েছে, পাকিস্তান একের পর এক হুমকি দিলেও ভারত নিজের অবস্থানে অটল থেকে এবার চেনাবের জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করছে। বলে রাখা প্রয়োজন, কিরু জলবিদ্যুৎ প্রকল্প চেনাব নদীর উপর নির্মিত ভারতের একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প। আসলে চেনাব অববাহিকায় ভারতের একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আপত্তি জানিয়ে এসেছে পাকিস্তান। পশ্চিমের দেশের অভিযোগ, এই ধরনের প্রকল্প চেনাবের জলের উপর প্রভাব ফেলতে পারে। যার ফলে পাকিস্তানের জলের পরিমাণ কমে যেতে পারে! যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও এবং পোস্টটি যাচাই করিনি আমরা।

 

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় রেকর্ড ভেঙে ক্রিকেটে ‘আসল’ ইতিহাস লিখতে চলেছেন বৈভব সূর্যবংশী

প্রসঙ্গত, রান-অফ-দ্য-রিভার প্রকল্পে সাধারণত নদীর জল সম্পূর্ণ আটকে না রেখে প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। তাই ভারতের কোনও প্রকল্পের কারণে পাকিস্তানের জল সরবরাহ কতটা কমবে সেটা নির্ভর করে ওই সংশ্লিষ্ট প্রকল্পের নকশা, জলাধারের ক্ষমতা এবং নদীর স্বাভাবিক প্রবাহ সহ একাধিক বিষয়ের উপর। তবে সূত্র যা বলছে তাতে, আগামী দিনে চেনাবের জলকে দেশের অভ্যন্তরে ব্যবহার করা হতে পারে।

Leave a Comment