=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ওরা গরুর মূত্রের চা পান করে” ঢাকায় ভিডিও করে দিল্লির বলে চালাচ্ছেন চিনা ইনফ্লুয়েন্সার

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশের ঢাকার (Dhaka) সাধারণ মানুষের জীবনযাপনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সেগুলিকে দিল্লির ফুটেজ বলেই দাবি করছিলেন কিছু চিনা ইনফ্লুয়েন্সার। প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী, একদল চিনা নাগরিক গত কয়েক মাস ধরেই ঢাকার নিম্ন আয়ের এলাকাগুলি, বিশেষ করে বস্তি এলাকায় লাইভ স্ট্রিমিং করে আসছেন, এবং সেগুলিকে ভারতের নয়া দিল্লির অংশ হিসেবে দাবি করার পাশাপাশি সেখানকার বাসিন্দাদের সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করছেন। আর ভিডিওগুলি চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল হচ্ছে একেবারে রকেটের গতিতে। খবর প্রকাশ্যে আসা মাত্রই শুরু হয়েছে নিন্দার ঝড়।

ঢাকার ফুটেজ দিল্লির ভিডিও বলে চালাচ্ছে চিনা ইনফ্লুয়েন্সার

রিপোর্ট অনুযায়ী, আনুমানিক ১৫০-র বেশি চিনা নাগরিক ঢাকার উত্তরার সেক্টর ১২ এবং সংলগ্ন টেকপাড়া এলাকায় দিনের পর দিন ভিডিও রেকর্ড করছেন। তাঁরা প্রত্যেকেই দুটি করে মোবাইল ফোন নিয়ে আবাসিক গলি, বাজার ও পাড়ার মধ্যে হেঁটে বেড়াচ্ছেন এবং সেগুলিকে লাইভ স্ট্রিমিং করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন। এমনকি সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই লাইভ স্ট্রিমিং। এমনকি পরে লাইভ স্ট্রিমিংগুলি পরীক্ষা করে জানা যায় যে তাঁরা ঢাকার বিভিন্ন স্থানগুলিকে নয়া দিল্লির অংশ হিসেবে চিহ্নিত করছেন, এবং সেখানকার নিম্ন আয়ের লোকজনের জীবনযাপনকে দিল্লি হিসাবে দাবি করে আসছেন।

সম্প্রতি মিয়ানমিয়ান নামে পরিচিত এক স্ট্রিমার উত্তরা সেক্টর ১২-র একটি খালের পাশ থেকে লাইভ স্ট্রিমিং করেছিলেন। নিজেকে চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে তিনি দর্শকদের বলেন, “এটা নতুন দিল্লি। ওদের বাড়িঘর ভীষণ নোংরা। টিনের চালের বাড়িগুলির ভেতরে একটাও ফ্যান নেই।” এমনকি তিনি ওই এলাকাটিকে অস্বাস্থ্যকর এবং দুর্বল আইন-শৃঙ্খলাসম্পন্ন বলেও দাবি করেন। তাছাড়া আরও একজন স্ট্রিমার টেকপাড়ার একটি ছোট সেতুর কাছে চায়ের দোকানগুলোতে ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ, তিনি লাইভ স্ট্রিমিংয়ে দর্শকদের বলেন যে স্থানীয় বাসিন্দারা যে চা পান করেন, তা গরুর মূত্র থেকে তৈরি।

আরও পড়ুন: দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত! নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন শেখ হাসিনার

ট্রান্সলেট করে জানা যায়, তাঁর বক্তব্য, “দেখুন ওরা চা খাচ্ছে। আপনারা কি জানেন, এটা কী ধরনের চা? এটা গরুর মূত্রের চা। ওরা গরুর মূত্রের চা পান করে।” এমনকি তিনি আরও দাবি করেন, নোংরা নদীর জল দিয়ে চা তৈরি হতো এবং বাসিন্দাদের জীবনযাত্রাকে অস্বস্তিকর হিসাবে বর্ণনা করেন। পরে তদন্ত করে জানা যায়, কয়েকজন বাংলাদেশী মহিলা ওই চিনা নাগরিকদের গাইড হিসাবে কাজ করছিলেন। এমনকি তাঁরা প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করছেন। তবে অভিযোগ সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের দাবি, এ বিষয়ে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ, পুলিশ সদস্যরা তাঁদের ভিডিও রেকর্ড করার কথা স্বীকার করলেও ভাষাগত বাধার কারণে আসল উদ্দেশ্য জানতে পারেননি বলেই দাবি।

Leave a Comment