=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খারিজ বাংলাদেশের! কী কারণ দেখাল ঢাকা?

আনিষা চৌধুরী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ২০২৪ সালের ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন। এবার বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট (Passport) ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছিলেন তিনি। তবে সেই আবেদন ঘিরে আপত্তি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেষ পর্যন্ত শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন বাতিল করল বাংলাদেশ।

পাসপোর্ট বাতিলের কারণ কী?

এর আগে শেখ হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছিল। সেই কারণেই নতুন করে নথি চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হন তিনি। লন্ডনের আইনজীবী সংস্থা Matrix Chambers-এর মাধ্যমে এই আবেদন পাঠানো হয়। আইনজীবীদের দাবি, বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে হাসিনার। দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করারও আর্জি জানানো হয়েছিল।

তবে শেখ হাসিনার এই পদক্ষেপকে মোটেও ভালো চোখে দেখছে না বাংলাদেশের সরকার। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই আবেদনকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশ কোনও অপরাধী বা সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। তাঁর জন্য নির্দিষ্ট আইনি পথ খোলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়েও বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত। ঢাকার দাবি, ভারত-বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি মেনেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক। বাংলাদেশের বক্তব্য, দেশে ফিরলে তাঁকে আদালতের মুখোমুখি হতে হবে এবং সাজা ভোগ করতে হবে। নতুন পাসপোর্টের পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফেরাতে চায় ঢাকা।

আরও পড়ুন: ছিল ধর্ষণ থেকে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি ভারতে রয়েছেন। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। এবার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

Leave a Comment