=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২৭ সালে কত হবে ১০ গ্রাম সোনার দাম? পূর্বাভাসে চমক

আনিষা চৌধুরী, কলকাতা: সোনা শুধু গয়না তৈরির উপকরণ নয়, বহু মানুষের কাছে এটি সঞ্চয়ের অন্যতম ভরসা। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা, নানা কারণেই সোনার প্রতি মানুষের আকর্ষণ দীর্ঘদিনের। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, ডলারের দামের পরিবর্তন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে হলুদ ধাতুর দাম প্রায়ই ওঠানামা করে। চলতি বছরেও সেই প্রবণতা দেখা গিয়েছে। কিন্তু এই ওঠানামার পর আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) কোথায় গিয়ে দাঁড়াতে পারে? তা নিয়েই এখন কৌতূহল বাড়ছে সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারীদের মধ্যে।

কী বলছেন বিশেষজ্ঞরা?

চলতি ২০২৬ সালেও সোনার বাজারে একাধিকবার বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। বছরের শুরুতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা। জানুয়ারির শেষদিকে তা বেড়ে প্রায় ১ লক্ষ ৭৯ হাজার টাকায় পৌঁছয়। এরপর মার্চ মাসে দাম অনেকটা নেমে আসে। আবার মে ও অগস্ট মাসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। অন্যদিকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফের দরপতন হয়েছে। সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৬.৪৮ শতাংশ কমেছিল। অর্থাৎ এক বছরে সোনার বাজারে যেমন বড় উত্থান হয়েছে, তেমনই একাধিকবার পতনও দেখা গিয়েছে।

২০২৭ সালের সোনার দাম নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বাজার বিশেষজ্ঞদের একাধিক পূর্বাভাস সামনে এসেছে। তাঁদের প্রত্যেকের অনুমানের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি পূর্বাভাস হল–

  • জেপি মরগ্যান: সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৬,৩০০ ডলারে পৌঁছতে পারে। এই হিসাব ধরে ভারতে ১০ গ্রাম সোনার দাম প্রায় ২ লক্ষ ১৩ হাজার টাকা হতে পারে।
  • অগমন: সংস্থার গবেষণা বিভাগের প্রধান রেনিশা চৈনানি মনে করছেন, ২০২৭ সালের দীপাবলির মধ্যে MCX-এ ১০ গ্রাম সোনার দাম প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকায় পৌঁছতে পারে।
  • অ্যাক্সিস সিকিউরিটিজ: পরবর্তী ধনতেরাসের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৬৫ হাজার থেকে ১ লক্ষ ৭১ হাজার টাকার মধ্যে থাকতে পারে বলে তাদের অনুমান।
  • আনন্দ রাঠি: সংস্থার গবেষণা বিশ্লেষক বেদিকা নারভেকরের মতে, ২০২৭ সালের নভেম্বর নাগাদ ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৭৫ হাজার টাকা হতে পারে।

সোনার দাম আগামী দিনে কোন দিকে যাবে, তা নির্ভর করবে বেশ কয়েকটি আন্তর্জাতিক পরিস্থিতির উপর। বিশেষ করে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনা কেনার প্রবণতা, আমেরিকার সুদের হার, ডলারের মূল্য এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি নিজেদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনার পরিমাণ বাড়ালে বাজারে চাহিদা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে আমেরিকায় সুদের হার বাড়লে সোনার মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমার আশঙ্কা রয়েছে। JP Morgan-এর গবেষণাতেও এই বিষয়গুলির প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: শুধু শুভেন্দুর পুলিশ নয়, মমতার জমানাতেও হয়েছিল এনকাউন্টার, জানেন কোথায়?

তবে বিশেষজ্ঞদের এই সমস্ত পূর্বাভাসকে নিশ্চিত দাম হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। আন্তর্জাতিক বাজারে পরিস্থিতির পরিবর্তন হলে অনুমানও বদলে যেতে পারে। বিশেষ করে ভারতীয় বাজারে সোনার দামের ক্ষেত্রে আন্তর্জাতিক দর ছাড়াও ডলারের তুলনায় টাকার মূল্য, আমদানি শুল্ক এবং অন্যান্য করের প্রভাব রয়েছে। ফলে একই আন্তর্জাতিক বাজারদর থাকলেও ভারতে সোনার দাম পরিবর্তিত হতে পারে। তাই ২০২৭ সালে সোনা কিনতে বা বিনিয়োগ করতে চাইলে বাজারের গতিবিধির পাশাপাশি বিশেষজ্ঞদের নতুন পূর্বাভাসের দিকেও নজর রাখা প্রয়োজন।

Leave a Comment