=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাধ্যের মধ্যেই হবে দিঘা ভ্রমণ, হোমস্টে খুললেই মিলবে ৫ লক্ষ টাকা ভর্তুকি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রীতি পোদ্দার, কলকাতা: দীপাবলি উপলক্ষ্যে দিঘায় বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সৈকত শহর দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নিলেন তিনি (Suvendu Adhikari Digha Plan)। এমনকি স্বল্প খরচেই দিঘার আশপাশে বেড়ানোর সুযোগ দেওয়া হতে চলেছে পর্যটকদের। জানা গিয়েছে, তালপাটি থেকে উদয়পুর পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ উপকূলবর্তী এলাকাকে নতুন করে সাজিয়ে তোলা হবে। মিলবে হোমস্টে তৈরিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি (Digha Homestay Subsidy), চালু হবে হেলিকপ্টার পরিষেবাও।

দিঘায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গতকাল অর্থাৎ সোমবার দিঘায় এক অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ বা ডিএসডিএ-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। আলোচনায় পর্যটন, বন, সেচ ও জলপথ, পূর্ত, পরিবেশ এবং পরিবহণ দফতরের সঙ্গে সমন্বয় করে উপকূলীয় এলাকার উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির নির্দেশ দেন তিনি। উপকূলবর্তী এলাকাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য এবং স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক ঘোষণা করেছেন।

উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, তালপাটি থেকে উদয়পুর পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ উপকূলবর্তী এলাকাকে একাধিক পর্যটন কেন্দ্রের সমন্বয়ে সাজিয়ে তোলা হবে। যাতে একদিকে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প খরচে বেড়ানোর ব্যবস্থাও করা হবে। এছাড়াও, নির্দিষ্ট পর্যটন এলাকায় নতুন হোমস্টে তৈরি করলে উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি। গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর, পেটুয়া এই সমস্ত এলাকাকে জুড়ে একাধিক নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলি কম খরচে ঘুরে যেতে পারেন।

আরও পড়ুন: কন্যা সন্তান জন্মাতেই খুলল ভাগ্য! ২০০ টাকার লটারির টিকিটে ১.৫ কোটি জিতল গরীব পরিবার

মৎস্যজীবীদের জন্য একাধিক পদক্ষেপ

অমরাবতী পার্ককে আরও সাজানো হচ্ছে এবং স্নেক পার্ক পুনরায় চালু করা হবে। পাশাপাশি দিঘায় হেলিকপ্টার পরিষেবা চালু হবে এবং সিএনজি স্টেশন ও ই-বাসের চার্জিংয়ের ব্যবস্থাও করা হবে। এছাড়াও মৎস্যজীবীদের জন্য দিঘায় ডিএসডি অফিসে একটি হাই-ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। সমুদ্রমালা টু-তে ফিশিং হারবার এবং খটিগুলোকে উন্নত করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। পরিবহন ও পর্যটন দফতর মিলে বেশ কিছু বাস চালু করা হবে। ওই বাসেই মন্দারমণি, চন্দনেশ্বর এবং দিঘায় ঘুরতে পারবেন সকলে। আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন স্পেশাল বাহিনী নিয়ে ডিএমজি সেল তৈরি করা হবে, যাতে সাইক্লোন মোকাবিলা করা যায়। পাশাপাশি অর্জুন বাহিনীর ২৫ জনের একটা এক্সটেনশন ইউনিট দীঘায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে দিঘায় সবথেকে বড় সমস্যা ছিল তোলাবাজি, সিন্ডিকেটরাজ। কিন্তু বিজেপি সরকার আসতেই জিরো টলারেন্স নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, ”সরকার বদলের পর দিঘায় তোলাবাজি, সিন্ডিকেটরাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান দিতে চাইলে আবেদন করবেন। কেউ যদি নতুন লজ বা হোটেল তৈরি করতে চান, সরকার পাশে থাকবে।” এছাড়াও জানা গিয়েছে, চাঁদপুর ও শঙ্করপুরে প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প হবে।

Leave a Comment