=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্ত্রীর কাছে বিড়ি চেয়ে না পেয়ে অভিমানে আত্মঘাতী স্বামী, কালনায় চাঞ্চল্যকর ঘটনা

অনন্যা সরকার, পূর্ব বর্ধমান: স্ত্রীর কাছে চেয়েছিলেন একটিমাত্র বিড়ি। তা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে চরম পদক্ষেপ নিলেন স্বামী (Suicide Case)! বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকার আনুখাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাদিপাড়া গ্রামে একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে ৪০ বছর বয়সী রঞ্জিত মান্ডির নিথর দেহ। অভিযোগ উঠেছে স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়ায় আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

কী ঘটনা ঘটেছে?

পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রঞ্জিত মান্ডি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী সুন্দরী মান্ডির কাছে একটি বিড়ি চেয়েছিলেন। সেই সময় সুন্দরী স্নানঘরে থাকায় তিনি রঞ্জিতকে ঘরের ভেতর গিয়ে বিড়ি নিয়ে নিতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রঞ্জিত ঘরের ভেতর গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

রঞ্জিত মান্ডির স্ত্রী যখন স্নানের পর ফিরে আসেন, তখন দরজা বন্ধ দেখে তাঁর মনে সন্দেহ জাগে।   তিনি রঞ্জিতকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পান না। জানলার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিয়ে স্বামীকে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন সুন্দরী মান্ডি। রঞ্জিতের মৃত্যুর খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয় থানায় খবর দেওয়া হয়। 

আরও পড়ুন: অসমে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু একাধিক পড়ুয়া সহ ২৩ জনের

পুলিশ এসে রঞ্জিত মান্ডির দেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠায়, যেখানে বৃহস্পতিবার তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। এই মৃত্যুর ঘটনায় কাদিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবার ও প্রতিবেশীদের ধারণা, বিড়ি না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ বর্তমানে তদন্ত শুরু করেছে।

Leave a Comment