=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিজেকে ‘নারী’ হিসেবে মানেন না নেহা বোরা! লিঙ্গ নিয়ে বিস্ফোরক মন্তব্য AISA প্রেসিডেন্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বর্তমানে মাঠ পর্যায়ের আন্দোলন থেকে সিজেপি নিজেদের গুটিয়ে নিলেও আলোচনার শিরোনামে রয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি নেহা বোরা (Neha Bora)। সরকারের বিরুদ্ধে তাঁর নির্ভীক পদক্ষেপ সাধারণ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। এমনকি তাঁর সমর্থনেই আন্দোলন আরও বিস্তার লাভ করেছে। তবে সম্প্রতি নেহা তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি নিজেকে ইংরেজিতে ‘She’ বা ‘Her’ হিসাবে সম্বোধন করতে চান না।

লিঙ্গ নিয়ে বিস্ফোরক মন্তব্য নেহা বোরার

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা বোরাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি নিজেকে নারী মনে না করা সত্ত্বেও গণমাধ্যমে তাঁকে ভুলভাবে উল্লেখ করা হয়। সেই উত্তরে নেহা বলেন, “এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। অনেক সময় একই কথোপকথনের লোকেরা আমার জন্য She ব্যবহার করে। আবার তারপর They বলেও ডাকে। আমি এটা মেনে নিয়েছি। নারীদের কীভাবে সম্বোধন করতে হয়, তা বুঝতে মানুষের কিছুটা সময় লাগে। এখন অনেক গণমাধ্যম আমাকে একজন ব্যক্তি হিসেবেই উল্লেখ করতে শুরু করেছে।”

নেহার আরও সংযোজন, “জ্ঞানেশ কুমারের মামলাটি যেমন মানুষকে বোঝানো কঠিন ছিল, এই মামলাটিও ঠিক তেমনই। এই ধরনের ভাষণগুলি মানুষের জন্য সহজ ভাষায় দেওয়া হয়। এটি ব্যাখ্যা করতে সময় লাগে। নন বাইনারি ব্যক্তিরা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের থেকে আলাদা। তাঁদের লিঙ্গ পরিচয়কে পুরুষ বা নারী হিসেবে সংজ্ঞায়িত করা হয় না। তবে কিছু নন বাইনারি ব্যক্তি নিজেদেরকে পুরুষ এবং নারী উভয় হিসেবেই দেখেন। অন্যরা নিজেদেরকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বিবেচনা করেন, এবং নারী বা পুরুষ কোনোটি হিসেবেই নিজেদের পরিচয় দিতে চান না।” আর সেই কারণেই তিনি নিজেকে নারী বা পুরুষ পরিচয় থেকে পৃথক একজন ব্যক্তি হিসেবে বিবেচনা করেন।

আরও পড়ুন: দুর্গাপুরে রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, তদন্তে পুলিশ

বলাবাহুল্য, উত্তরাখণ্ডের বাসিন্দা নেহা বোরা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তারপর দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করেন। বর্তমানে তিনি জেএনইউ থেকে PhD করছেন। এমনকি তিনি এই বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের অন্যতম পরিচিত মুখ। আর অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতির পদেও দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোনম ওয়াংচুকের সঙ্গে যন্তরমন্তরে অনশনে অংশগ্রহণ করেছিলেন নেহা। আর পরবর্তীতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির আন্দোলনে শামিল হয়েছেন তিনি।

Leave a Comment