=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পালিয়ে বোনের সাথে বিয়ে, গ্রামে ফিরতেই অশান্তিতে প্রাণ গেল দাদার, চাঞ্চল্য নদিয়ায়

প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়ির অমতে নিজের বোনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন নদিয়ার কালীগঞ্জের (Kaliganj) যুবকের, মানতে পারেননি ছেলের বাড়ির লোকজন। দু’বছর পর বাড়ি ফিরে আসতেই পরিবারের আক্রোশের শিকার হন যুবক-যুবতী। পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্যকে ডেকে মীমাংসা করতে গেলে হাতাহাতিতে (Kaliganj Murder Case) জড়িয়ে পড়ে দু’পক্ষ। শেষে বচসা ও ঝামেলার জেরে মৃত্যু হয় যুবতীর দাদার। ঘটনাটিকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, নদিয়ার কালীগঞ্জ থানার পলাশি-২ পঞ্চায়েতের আরামডাঙা গ্রামে বছর দুই আগে আশিক শেখ তার জেঠতুতো বোন নার্গিসকে পরিবারের অমতে বিয়ে করে অন্যত্র থাকছিলেন। তাঁদের এই বিয়ের সম্পর্ক মানতে চায়নি পরিবার। শেষে দু’দিন আগে তরুণ-তরুণী গ্রামে ফিরেছিলেন। অশান্তির মধ্যে মেয়ের বাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিলেও আশিকের বাবা মফিজুল তাঁদের ঘরে ঢুকতে দিতে চাননি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে নতুন করে অশান্তি শুরু হয়েছিল।

মীমাংসা করতে গিয়েই খুন মেয়ের দাদার

গতকাল, বৃহস্পতিবার, সন্ধ্যায় এই ঝগড়া অশান্তির মীমাংসা করার জন্য পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্যকে ডেকে পাঠানো হয়েছিল। অভিযোগ সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। আর তখনই ছেলেপক্ষের এক জন মোবাইল ছুড়ে মারে তরুণীর দাদা রহিদুল শেখকে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন রহিদুল। এরপর তাঁকে মীরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি। এরপরই এই ঝামেলা আরও ব্যাপক আকার ধারণ করেছে। মেয়ের বাড়ির লোকজন ছেলে পক্ষের পাঁচ জনের নামে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন: চাকরি ও টিকিটের প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি আদায়, বিস্ফোরক অভিযোগ IPAC-র বিরুদ্ধে

জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। তবে বাকিদের হদিশ পাওয়া যায়নি কারণ অন্যরা পালিয়েছে। কিন্তু তদন্ত থেমে যায়নি, অভিযুক্তদের খোঁজ চলছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য কদর আলি জানিয়েছেন, ‘মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধেয় ওরা আমাকে ডেকেছিল। কিন্তু আমার কথার মান্যতা না দেওয়াই আমি শেষ পর্যন্ত চলে আসি। পরে শুনি মেয়ের দাদা খুন হয়ে গিয়েছে।’ এই ভয়ংকর ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে গোটা এলাকায়।

Leave a Comment