=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘পার্থক্য তো আছেই’ বাংলাদেশের মাটিতে ভারতকে হারাতে আত্মবিশ্বাসী ভুটানের কোচ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 18 বছর অপেক্ষা করে থাকতে হয়েছে ভুটানকে (Bhutan)। তারপরই সুযোগ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। আর সেই সুযোগ একেবারেই হাতছাড়া করতে রাজি নয়, প্রতিবেশী দেশটি। 2008 সালের পর এই প্রথম দক্ষিণ এশিয়ার ফুটবলে শেষ চারে পা রাখতে পেরেছে ভুটান। তবে ফাইনালে ওঠার মুখে ভুটানের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়ে রয়েছে ভারত (India)। মহামঞ্চে জায়গা করে নিতে হলে সেই পাহাড়কে সরাতে হবে আগে। সেই বিষয়ে অবশ্য চরম আত্মবিশ্বাসী ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপস।

ভারতকে হারানোয় আত্মবিশ্বাসী ভুটানের কোচ

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মাটিতে সে দেশের কাছেই হেরে যাত্রা শুরু করেছিল ভুটান। সেই দলটাই পরে খেলা দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আজ অর্থাৎ শনিবার, দুপুর তিনটেতে বাংলাদেশের পল্টনের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং ভুটান। সেই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত প্রতিবেশী দেশের দলটি। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভুটানের কোচ বললেন, “আমরা শুধুমাত্র সেমিফাইনালে অংশ নিয়েই থেমে থাকতে চাই না। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছি এবং ম্যাচটা জিতে আমরা ফাইনালে পৌঁছতে চাই।”

শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ যে ভারতের মতো শক্তিশালী দল, সেটা বুঝেও খুব একটা ঘাবড়াচ্ছেন না ভুটানের কোচ। এমনিতেও সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড বলে, এই আসরে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত এবং ভুটান। সেখানে তিন বারই জিতেছে ভারতীয় দল। কাজেই আজ ফেভারিট হিসেবেই মাঠে নামছে তারা। এসব সত্ত্বেও ভারতের বিরুদ্ধে জিততে আত্মবিশ্বাসী ভুটানের কোচ গ্যারি।

আরও পড়ুন: KKR-এ খেলা অভিজ্ঞ প্লেয়ার বাদ, এন্ট্রি গুরনুরের, বদলে গেল ভারতীয় টেস্ট দল

প্রতিপক্ষ দল ভারতের মুখোমুখি হওয়ার আগে তিনি জানালেন, “ভারত এমনিতেই শক্তিশালী একটা দল। ফুটবলে তাঁদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। ভারতের জনসংখ্যা দেড়শো কোটির কাছাকাছি, সেখানে ভুটানের জনসংখ্যা মাত্র ৮ লাখের মতো। জনসংখ্যা থেকে ফুটবলের অভিজ্ঞতা এবং সংস্কৃতিতে পার্থক্য তো আছেই। তবে এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ, আমরা চ্যালেঞ্জ নিয়েই নামছি।” এক কথায় বলা যায়, ভারতকে সমীহ করে চললেও জয় নিয়ে আত্মবিশ্বাসী ভুটানের হেডস্যার।

Leave a Comment