=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভয়ঙ্কর লড়াই! শেষ বলে এক উইকেট বাকি থাকতেই ফাইনালে পাকিস্তানকে হারাল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেই বলে চরম লড়াই। হারা ম্যাচ ঘরে তুলল ভারত (Team India)। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে রেখে দিলেন ভারতীয় প্লেয়াররা। যা কেউ ভাবতে পারেনি, সেটাই করে দেখালো টিম ইন্ডিয়া। ক্রমাগত উইকেট হারানোর পরেও ফাইনালে ঘুরে দাঁড়িয়ে জয় হাসিল করল ভারতীয় ক্রিকেট দল। আর এই ম্যাচ জয়ের নায়ক হয়ে থাকলেন মোহিত উলভা। গুজরাতের ছেলের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত 1 উইকেটে জয় পেল ভারতীয় ক্রিকেট দল।

পাকিস্তানকে হারিয়ে ক্ষমতা প্রদর্শন ভারতের

শনিবার, এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন উসমান খান। এদিন তাঁর ব্যাট থেকে এসেছিল 107 রানের দুর্ধর্ষ ইনিংস। 111 বলে 11টি চার ও 3টি ছয় সহযোগে এই রান করেছিলেন তিনি। অন্যদিকে আব্দুল কাদরী ও অধিনায়ক ফারানের ব্যাট থেকে যথাক্রমে 80 ও 63 রানের দুর্দান্ত ইনিংস উপহার পেয়েছিল দল। সেই সূত্রেই ভারতের বিরুদ্ধে 50 ওভারে 337 রান তুলে দেয় পাকিস্তান ব্রিগেড।

চেনা প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন ভারতীয় ওপেনাররা। লক্ষ্য এবং বীরেন্দ্র সেহবাগের ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বড় রানের জুটি বাঁধেন। এদিন দুজন যথাক্রমে 80 ও 58 রানের ইনিংস খেলে আউট হয়ে গিয়েছিলেন। আর তারপর থেকেই ধাক্কা খেতে শুরু করে ভারত। এরপর থেকে যাঁরাই ব্যাট করতে এসেছিলেন সেভাবে রুখে দাঁড়াতে পারেননি কেউই। পাকিস্তানের আক্রমণাত্মক বোলিং ঘায়েল করছিল প্রায় সকলকেই।

আরও পড়ুন: ‘ভানুয়াতুতে নিজস্ব দ্বীপ আছে অভিষেকের’ বিস্ফোরক মদন মিত্র

8 উইকেট পড়ে গিয়েছে ভারতের, সেই সময় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কার্যত একাই লড়াই করছিলেন মানাল চৌহান। চার, ছয়ে একেবারে শেষ মুহূর্তে ভারতকে জেতানোর চেষ্টা করছিলেন তিনি। তখন অবশ্য ফাইনাল জিততে ভারতের প্রয়োজন 34 বলে 59 রান। মানালকে সহযোগিতা করছিলেন মোহিতও। চার, ছয়ে জয়ের ব্যবধান অনেকটাই কমিয়ে নিয়ে এসেছিলেন দুজন। শেষ মুহূর্তে মানাল আউট হয়ে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন মোহিত। শেষে তাঁর ব্যাট থেকেই জয় পেল জাতীয় দল। 26 বলে 49 রান করে নট আউট থাকলেন তিনি।

Leave a Comment