=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুরের পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চলল উচ্ছেদ অভিযান

আনিষা চৌধুরী, কলকাতা: লোকসংগীত শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন মৈথিলী ঠাকুর। মাত্র ১১ বছর বয়সে ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এর মঞ্চে অংশগ্রহণের পর থেকেই জনপ্রিয়তা বাড়তে শুরু করে তাঁর। ২০২৫ সালের ১৪ অক্টোবর বিজেপিতে যোগ দিয়ে রাজনীতিতে পা রাখেন মৈথিলী (Maithili Thakur)। ওই বছরই বিহারের আলিনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি। এবার সেই মৈথিলী ঠাকুরের পরিবারের বিরুদ্ধেই উঠল জমি দখলের গুরুতর অভিযোগ।

ঠিক কী ঘটেছে?

বিহারের দ্বারভাঙা জেলার তারডিহ ব্লকের পোখরভিন্ডা গ্রামের ঘটনা। অভিযোগ, মৈথিলী ঠাকুরের বাবা রমেশ ঠাকুর সম্প্রতি কেনা একটি জমির সীমানা ঘিরতে গিয়ে সরকারি রাস্তার একাংশ এবং ব্যক্তিগত জমি দখল করেছেন। শুধু তাই নয়, গ্রামের দেবতা তিওয়ারি বাবার স্থান, রাধাকৃষ্ণ মন্দির, স্থানীয়দের শ্রাদ্ধস্থল এবং নিকাশি নালা দখলের অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান তাঁরা। বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতর এবং রাজ্য সরকারের অভিযোগ জানানোর পোর্টালেও প্রকাশ করা হয়।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গ্রামে পৌঁছন প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর ল্যান্ড রিফর্মস (ডিসিএলআর) অজয় কুমার এবং সার্কেল অফিসার অলোক কুমার। বিতর্কিত জমি মাপজোখের পর সরকারি রাস্তার একাংশে নির্মাণ এবং সীমানা প্রাচীরের মাধ্যমে দখলের প্রাথমিক প্রমাণ মেলে। এরপরই প্রশাসনের তরফে সেই নির্মাণ ভেঙে সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়। ডিসিএলআর জানান, সরকারি রাস্তার জমিতে দখলদারির বিষয়টি প্রাথমিক মাপজোখে ধরা পড়েছে। তবে ব্যক্তিগত জমি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে অভিযোগকারীদের প্রয়োজনীয় নথি নিয়ে সার্কেল অফিসে হাজির হতে বলা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দা গগন কুমার মিশ্রর অভিযোগ, তাঁর ব্যক্তিগত জমির ৮১৬ বর্গফুটেরও বেশি অংশ দখল করা হয়েছে। আপত্তি জানালে মিথ্যা ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি তাঁর। গ্রামবাসীদের বক্তব্য, বিতর্কিত রাস্তাটি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ দিয়েই শ্মশান, মন্দির এবং কৃষিজমিতে যাতায়াত করেন তাঁরা। পাশাপাশি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এক প্রতিবেশী জমির মালিকের উপর চাপ সৃষ্টি এবং তাঁকে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: আবাস যোজনার সাথে বাগান বানাতেও মিলবে ২৭ হাজার, ঘোষণা রাজ্য সরকারের

এদিকে পরিবারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মৈথিলী ঠাকুর। তাঁর বক্তব্য, আলিনগর বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে দেখা করা এবং তাঁদের অভাব-অভিযোগ শোনার জন্যই ওই গ্রামে বাড়ি তৈরি করছেন তিনি। কারও কাছে অভিযোগের প্রমাণ থাকলে স্থানীয় সার্কেল অফিসার বা ডিসিএলআরের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিধায়ক। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও এনডিএ সরকারকে আক্রমণ করেছেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, সরকারি জমি ও সাধারণ মানুষের সম্পত্তি দখল করা হচ্ছে। পাশাপাশি মৈথিলীর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন জনশক্তি জনতা দলের প্রধান তেজপ্রতাপ যাদবও।

Leave a Comment