=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২৪৪ রানে হার, পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে চরম লজ্জার রেকর্ড গড়ল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে ভারতের পরাজয় চিরকাল ক্ষত হয়ে মনে থেকে যাবে ভক্তদের। কিউই তারকা ম্যাট হেনরির দাপুটে বোলিং কুপোকাত করেছিল টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং অর্ডারকে। একের পর এক উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিল জাতীয় দল। এদিন 334 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 89 রানে অলআউট হয়ে গিয়ে নাক কাটিয়েছিল ভারত। শুধু তাই নয়, এদিন ক্রমাগত উইকেট হারিয়ে ভারত এমন এক লজ্জার রেকর্ড গড়েছে, যা বর্তমানে রয়েছে শুধুমাত্র পাকিস্তানের দখলেই। কী এমন লজ্জার কাজ করল টিম ইন্ডিয়া?

ভারতের লজ্জার রেকর্ড

ম্যাট হেনরির বোলিং আক্রমণের সামনে ক্রমাগত উইকের হারাতে থাকেন রোহিত শর্মা, বিরাট কোহলি সহ মোট 6 জন ভারতীয় ব্যাটসম্যান। অন্যদিকে একাই তিনটি উইকেট তুলেছিলেন ম্যাথিউ ফিশার। তাতেই ধসে যায় ভারতের ব্যাটিং অর্ডার। যার ফলে 89 রানে যাত্রা শেষ হয় তাদের। তবে এদিন এই লজ্জার পরাজয়ের পাশাপাশি পাকিস্তানের পর ওয়ানডেতে দ্বিতীয় দল হিসেবে প্রথম ওভারে কোনও রান না করেই তিনটি উইকেট হারিয়েছিল ভারত। আর এই লজ্জা আগামী বছরগুলিতেও বয়ে বেড়াতে হবে ভারতকে!

বলা বাহুল্য, এর আগে শেষবারের মতো 1997 সালে লাহোর স্টেডিয়ামে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ চলাকালীন প্রথম ওভারেই কোনও রান না করে তিন উইকেট হারিয়েছিল পাকিস্তান। সাঈদ আনোয়ার, আমির সোহেল এবং ইনজামাম-উল-হকের উইকেট তুলেছিলেন শন পোলক একাই। সেই ঘটনার 29 বছর পর লজ্জার রেকর্ডের পুনরাবৃত্তি করল ভারতীয় ক্রিকেট দল। তাতে পাকিস্তানের পাশেই নাম লিখিয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: রেশনে গুণমান খারাপ চাল-গমের? ১ ঘণ্টায় নেওয়া হবে ব্যবস্থা, বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর

প্রসঙ্গত, প্রথম দুই ওয়ানডে ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হওয়ায় শেষ পর্যন্ত চতুর্থ ওয়ানডেতে হেরে এই মুহূর্তে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে সিরিজ জিততে হলে পঞ্চম ওয়ানডেতে জয় হাসিল করতেই হবে টিম ইন্ডিয়াকে। তবে নিউজিল্যান্ড যদি এই ম্যাচ জিতে যায় সে ক্ষেত্রে সমতায় চলে আসবে সিরিজ।

Leave a Comment