Amazon রিপাবলিক ডে সেলে Xiaomi 14 Civi ফোনে মিলছে ১৭ হাজার টাকা ছাড়

Xiaomi 14 Civi

সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যামাজনের রিপাবলিক ডে সেলে স্মার্টফোন কেনার জন্য দারুণ সুযোগ নিয়ে এল Xiaomi। সংস্থার প্রিমিয়াম ক্যাটাগরি ফোন Xiaomi 14 Civi এ এবার 17,000 টাকা ছাড় মিলছে। বিশেষ করে যারা ক্যামেরা ও পারফরমেন্সকে গুরুত্ব দেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে দারুণ বিকল্প। কিন্তু কী কী ফিচার্স মিলছে এই ফোনে আর কত টাকায় পাওয়া যাচ্ছে? জানুন বিস্তারিত।

কত দামে পাওয়া যাচ্ছে Xiaomi 14 Civi?

আসলে বর্তমানে অ্যামাজনে চলা রিপাবলিক ডে সেলে Xiaomi 14 Civi ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 26,249 টাকায়। আর এটি 8GB RAM + 256GB স্টোরেজের ভেরিয়েন্টে মিলছে। ফোনটি লঞ্চ প্রাইস ছিল 42,999 টাকা। অর্থাৎ সরাসরি 16,750 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এমনকি এক্সচেঞ্জ করে আরও সর্বোচ্চ 24,990 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। আর এই দামে ফোনটি Cruise Blue এবং Matcha Green রঙের ভেরিয়েন্টে মিলছে।

ডিসপ্লে এবং পারফরমেন্স

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে 6.55 ইঞ্চির একটি 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। এদিকে ফোনটিতে 240Hz টাচ স্যাম্পলিং রেট থাকছে। আর সর্বোচ্চ 3000 nits পিক ব্রাইটনেস তো দেওয়া হবেই। এমনকি Dolby Vision ও HDR10+ সাপোর্ট দেওয়া হবে। আর সুরক্ষার জন্য Gorilla Glass Victus 2 থাকছে। এদিকে পারফরমেন্সের দিক থেকে ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরের উপর বেস করে চলবে, যা গেমিং বা মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট শক্তিশালী।

ক্যামেরাতে রয়েছে চমক

Xiaomi 14 Civi ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর ক্যামেরা। কারণ, রিয়ার ক্যামেরা সেটআপে 50MP Light Fusion 800 প্রাইমারি সেন্সর প্রাইমারি সেন্সর দেওয়া হচ্ছে। এমনকি সাথে 50MP টেলিফটো ক্যামেরা ক্যামেরা থাকছে এবং 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হচ্ছে। এদিকে সেলফি ও ভিডিও কলিং এর জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে, যা যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে।

আরও পড়ুন: ১.৫ কোটির বীমা থেকে ঋণে ছাড়, সরকারি কর্মীদের জন্য চালু হল স্যালারি অ্যাকাউন্ট স্কিম

ব্যাটারি এবং চার্জিং

এই ফোনটিতে রয়েছে 4700mAh এর একটি দারুণ ব্যাটারি, যা 67W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এমনকি কোম্পানি দাবি করছে, মাত্র 30 মিনিটে ফোনটি 80% চার্জ হয়। আর সাথে USB Type-C চার্জিং পোর্ট দেওয়া হচ্ছে। তাই যারা কম বাজেটে ধামাকাদার ফোন খুঁজছেন, তারা অ্যামাজনের এই রিপাবলিক ডে সেলের অফার লুফে নিতে ভুলবেন না।

Leave a Comment